সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : পুড়েছে ১২ হাজার অবকাঠামো, প্রাণহানি বেড়ে ২৪
জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : পুড়েছে ১২ হাজার অবকাঠামো, প্রাণহানি বেড়ে ২৪
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার (১৩ জানুয়ারি) বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই দাবানলে লস অ্যাঞ্জেলসে ১২ হাজারের বেশি অবকাঠামো পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, মার্কিন ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্বক প্রাকৃতিক বিপর্যয় হতে পারে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।
নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে নিহতের মধ্যে প্যালিসেডস ফায়ার জোনে ৮ জন এবং ইটন ফায়ার জোনে ১৬ জন পাওয়া গেছে। খবরে আরও বলা হয়েছে, প্যালিসেডসে ২৩ হাজার ৬০০ একর জায়গা পুড়ে গেছে এবং ইটনে পুড়ে গেছে ১৪ হাজার একর।
দাবানল
দাবানলের কারণে ১২ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া চেষ্টা করছে। আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে এবং অগ্নিপ্রতিরোধক দিয়ে পালিসেইডসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।
তবে দ্রুত গতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকা নিয়ে ক্ষোভ বাড়ছে। এনিয়ে কর্মকর্তারা চাপের মুখে পড়েছেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 