সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন জো বাইডেন।
বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে স্বাগত জানান জো বাইডেন। জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন।
আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া।
এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।
ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়।
তিনি এক শব্দে বলেন, ‘ভালো।’
হোয়াইট হাউসে বিদায়ি ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ (চা সেশন) অনুষ্ঠিত হবে। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।
হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প।এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 