শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে সক্রিয় সহায়তা করবে কানাডা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে সক্রিয় সহায়তা করবে কানাডা
৩৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রকে সক্রিয় সহায়তা করবে কানাডা

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: সুর নরম করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে এত দিন পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও এবার তিনি বললেন, যুক্তরাষ্ট্রকে সোনালি সময় ফিরে পেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কানাডা।

গত সোমবার শপথ নেওয়ার পর দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সোনালি সময় ফিরিয়ে আনতে চান তিনি। এ প্রসঙ্গেই ট্রুডো এ কথা বলেছেন। তিনি আরও বলেন, আজকের এই অনিশ্চিত পৃথিবীতে কানাডা অন্যান্য দেশের তুলনায় অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য অংশীদার।নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প বলে আসছেন, চীনের পণ্যের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর পণ্যেও শুল্ক আরোপ করবেন তিনি। সোমবার শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে ট্রাম্প কানাডার প্রসঙ্গে কিছু না বললেও রাতে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডার পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে শুল্ক আরোপ করা হবে। চীনের পণ্যের ক্ষেত্রেও একই সময়সীমা দিয়েছেন তিনি।

এখন সময়সীমা পাওয়ার পর কানাডাকে ঠিক করতে হচ্ছে, তারা কি প্রতিশোধের পথে হাঁটবে, নাকি যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করার চেষ্টা করবে। আপাতত ট্রুডো সম্ভবত ট্রাম্পকে ঠান্ডা করার নীতি গ্রহণ করেছেন। ট্রাম্প যে কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তা এড়ানোর চেষ্টায় ট্রুডোর এই নরম সুর বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কানাডা অবশ্য একধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে তারা কীভাবে পাল্টা ব্যবস্থা নেবে, সেই পরিকল্পনার অংশ হিসেবে কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা ফ্লোরিডার জুসে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর আগের জামানায় ট্রাম্প যখন কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ করেছিলেন, তখন এই কৌশল কাজে এসেছিল।

তবে এবার ট্রাম্প কানাডার ঠিক কোন কোন পণ্যে শুল্ক আরোপ করবেন, তা পরিষ্কার নয়। ফলে কানাডা এ বিষয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। কানাডা প্রশাসনও পাল্টা ব্যবস্থা নিয়ে দ্বিধাবিভক্ত।

জাস্টিন ট্রুডো অবশ্য বলেছেন, সব পথই খোলা আছে—প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানিতে করারোপ বা নিষেধাজ্ঞা দেওয়া হবে। কিন্তু দেশটির অ্যালবার্টা রাজ্যপ্রধান ড্যানিয়েল স্মিথ এ বিষয়ে একমত নন। সেটা হলে কানাডার তেলসমৃদ্ধ রাজ্য আলবার্টা তীব্র বিরোধিতা করবে। তারা তেলকে দর-কষাকষির অস্ত্র করতে চায় না।

গত মঙ্গলবার জাস্টিন ট্রুডোকে কিছুটা হতাশ দেখা গেছে। এমনিতে তিনি কানাডায় জনপ্রিয়তা হারিয়েছেন। পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের প্রথম জামানায়ও এ ধরনের অনিশ্চয়তা ছিল; যদিও তখন কানাডার পক্ষে তা গঠনমূলকভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে।

বাস্তবতা হচ্ছে, বাণিজ্যের জন্য কানাডা যুক্তরাষ্ট্রের ওপর অনেকটাই নির্ভরশীল; কানাডার ৭৫ শতাংশ রপ্তানি পণ্যের গন্তব্য যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র তাদের সব পণ্যে শুল্ক আরোপ করলে বিপদে পড়বে কানাডা। বিপরীতে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের মাত্র ১৭ শতাংশের গন্তব্য হচ্ছে কানাডা।

অর্থাৎ দুই দেশের বাণিজ্যে ভারসাম্যের বড় ধরনের অভাব আছে। সে কারণে বাণিজ্য–বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে যেভাবে কানাডার সঙ্গে বাণিজ্য–সংঘাতে জড়ানো সম্ভব, কানাডার পক্ষে সেভাবে করা সম্ভব নয়। বিষয়টি তার জন্য অনেক চ্যালেঞ্জিং।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প