শিরোনাম:
●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চড়া সুদের ঋণ পরিশোধে চাপ বাড়ছে
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চড়া সুদের ঋণ পরিশোধে চাপ বাড়ছে
৬৮৩ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চড়া সুদের ঋণ পরিশোধে চাপ বাড়ছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সুদ বেশি হওয়ায় ঋণ পরিশোধে উদ্যোক্তাদের ওপর চাপ বাড়ছে। বাড়তি সুদের কারণে দেশে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, যা দেশি পণ্যকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। রপ্তানিকারকরা বিদেশে অসম প্রতিযোগিতার মধ্যে পড়ছেন। এসব কারণে ঋণের সুদহার ১৫ শতাংশের নিচে রাখার সুপারিশ করা হয়েছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত টাস্কফোর্সের প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। বৃহস্পতিবার টাস্কফোর্সের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে ড. কেএএস মুর্শিদের নেতৃত্বে এ টাস্কফোর্স গঠন করা হয়। অর্থনৈতিক খাতে বৈষম্য রোধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করতে প্রয়োজনীয় সুপারিশের জন্য এ টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সামনে বিশাল চ্যালেঞ্জ। এগুলো অপ্রতিরোধ্য কিছু নয়। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়ে এসব সমাধান সম্ভব। এতে দেশের অর্থনীতিতে বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। এজন্য স্থায়ী একটি সংস্কার কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে স্বল্পমেয়াদি বেশকিছু সুপারিশ করেছে টাস্কফোর্স। এর মধ্যে আছে ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য একটি বিশেষ সেল গঠন করতে বলা হয়েছে। যাতে চাঁদাবাজি তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায়। পাশাপাশি তারা চলতি অর্থবছরের জন্য সহনীয় কিন্তু কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে বলেছে। ডিজিটাল খাত বিকাশের জন্য এর ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহারের সুপারিশ এবং ব্যাংক খাতে ঋণের সুদহার সহনীয় পর্যায়ে রাখতে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে হয়রানি বন্ধ করতে বলা হয়েছে।

এতে বলা হয়, নতুন সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় মোকাবিলা করে এগোচ্ছে। এগুলো একদিনে সমাধান সম্ভব নয়। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। সরকারি খাতের দক্ষতা বাড়াতে হবে। অর্থনৈতিক কূটনীতিতে আরও জোর দিতে হবে।

প্রতিবেদনে সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, উদ্যোক্তা এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে নিয়ন্ত্রণ কাঠামোকে আরও সহজ করতে বলা হয়েছে। তাৎক্ষণিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট মোকাবিলায় সরকারকে আরও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নে, প্রশাসন সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ন্যায়সংগত মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের ওপর। ব্যবসার পরিবেশ উন্নত করতে চাঁদাবাজি ও ঘুস লেনদেন বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এজন্য একটি কমিশন বা সেল গঠনের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উচ্চ সুদের হার দেশীয় উৎপাদন খাতকে ব্যয়বহুল করে তোলে। এজন্য সুদের হার কমাতে হবে। এজন্য অতি কঠোর মুদ্রানীতি গ্রহণের পরিবর্তে সহনশীল মুদ্রানীতি গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। যাতে বেসরকারি খাত চাহিদা অনুযায়ী ঋণের জোগান পায় এবং সুদের হারও নমনীয় থাকে।

এতে বলা হয়, ঋণের সুদহার বেশি হওয়ায় ঋণ পরিশোধে বড় ধরনের নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন উদ্যোক্তারা। ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। রপ্তানিকারকরা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

এতে আরও বলা হয়, সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তাসহ আর্থিক খাতে শৃঙ্খলা আনতে আরও সতর্কভাবে এগোতে হবে। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতকে শক্তিশালী করতে একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক অপরিহার্য। সংকটে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তরলতা সহায়তা দেওয়ায় মূল্যস্ফীতিতে কোনো চাপ সৃষ্টি করতে পারে কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। এছাড়া ইন্টারনেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ২ শতাংশ সারচার্জ প্রত্যাহার করতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান