শিরোনাম:
●   বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ ●   আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ ●   ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ●   জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী ●   পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন ●   জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ●   বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত ●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ৭১-এ একটা সংগঠন করতাম, বলতে লজ্জা হয়: জামায়াত আমির
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ৭১-এ একটা সংগঠন করতাম, বলতে লজ্জা হয়: জামায়াত আমির
৫০৯ বার পঠিত
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭১-এ একটা সংগঠন করতাম, বলতে লজ্জা হয়: জামায়াত আমির

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: জন্মস্থানের একটা মায়া-ভালোবাসা আছে। ২০০১ সালের নির্বাচনের পর আপনাদের সামনে ২৪ বছর পর কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে অন্য কেউ সেভাবে চেনে না।’

মঙ্গলবার (১ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমি কি যুদ্ধাপরাধী? না; অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা? তা-ও চেষ্টা করা হয়েছে। কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম, ৪ দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন।’

জামায়াত আমির বলেন, ‘আমি প্রত্যেক শহীদের বাড়িতে যদি যেতে পারতাম। তাদের সন্তান কোলে নিতে পারতাম। যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন, তারা শুধু টপটপ করে চোখের পানি ফেলেছেন। জানতে চেয়েছিলাম—কী চান? তারা বলেছিলেন, জালিমের হাতে দেশটা যেন আর না যায়। দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিম কিংবা মেজরিটি-মাইনরিটি বলে কিছু থাকবে না।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণখুলে দেখতে চাই।’

কুলাউড়া শহরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।



এ পাতার আরও খবর

আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ

আর্কাইভ

বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ