বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পিছু হটলেন ট্রাম্প?
পিছু হটলেন ট্রাম্প?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন মাস ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে। তবে, কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্কহার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এসময় ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন ৯ এপ্রিল থেকে অতিরিক্তি শুল্ক কার্যকর হবে। সর্বশেষ তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এলেন। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে।
তবে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙাভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে। হোয়াইট হাউজের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে এই শুল্কারোপ বন্ধের তাগিদ দিচ্ছিলেন। তারা আশঙ্কা করছিলেন, তুমুল বাণিজ্যযুদ্ধ, বৈশ্বিক বাজারের পতন, বিশ্বব্যাপী মন্দার আবির্ভাব। তবে এতকিছুর পরেও ট্রাম্প বলছিলেন, তিনি তার এই নীতি থেকে কখনোই সরে আসবেন না।
তবে গতকাল এই শুল্কারোপ কার্যকর হওয়ার দিনে এটি পরিষ্কার হয়ে উঠে যে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বর্তমান বন্ড বাজার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা যায়- এই একমাত্র কারণেই ট্রাম্প শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 