শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৪ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত ও পাকিস্তানকে ‘একসঙ্গে নৈশভোজের’ আহ্বান ডোনাল্ড ট্রাম্পের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত ও পাকিস্তানকে ‘একসঙ্গে নৈশভোজের’ আহ্বান ডোনাল্ড ট্রাম্পের
৪২৩ বার পঠিত
বুধবার, ১৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত ও পাকিস্তানকে ‘একসঙ্গে নৈশভোজের’ আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনা পরিস্থিতি এড়াতে ভারত ও পাকিস্তানকে ‘একসঙ্গে নৈশভোজের’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তার হস্তক্ষেপে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে বলে ফের দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘কয়েকদিন আগে আমরা একটি ঐতিহাসিক যুদ্ধবিরতিতে পৌঁছেছি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারত এবং এই সংঘাত দিন দিন আরও বড় হয়ে উঠছিল। ’
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পেছনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।

বলেন, ‘জেডি ভ্যান্স এবং সেক্রেটারি রুবিওর অংশগ্রহণে মার্কিন নেতৃত্বাধীন শান্তি আলোচনার পর নয়াদিল্লি এবং ইসলামাবাদ ঐক্যবদ্ধ হচ্ছে। আসুন আমরা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ব্যবসা না করে, যে যেসব ভালো পণ্য আপনারা তৈরি করেন সেগুলোর ব্যবসা করি।

হয়তো (এর মাধ্যমে) আমরা দুই দেশকে ঐক্যবদ্ধ করতে পারি। ’
পাকিস্তান ও ভারতে দুই দেশেই খুব ভালো, শক্তিশালী ও বুদ্ধিমান নেতা রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

যদিও ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে আলোচনার পরই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে তিনি ভারত ও পাকিস্তান দুই দেশকেই বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন,‘কয়েকদিন আগে, আমার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করেছে এবং আমি এটি করার জন্য বাণিজ্যকে অনেকাংশে ব্যবহার করেছি। আমি বলেছিলাম, বন্ধুরা, আসুন। আসুন একটি চুক্তি করি। আসুন কিছু বাণিজ্য করি। ’

ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘মার্কিন সচিব রুবিয়ো ৮ ও ১০ মে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এবং ১০ মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। কোনো আলোচনাতেই বাণিজ্য বিষয়ক কোনো কথা উল্লেখ ছিল না। ’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদি আরবে গেলেন। মঙ্গলবার তাকে বিমানবন্দরে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্য সফরে প্রেসিডেন্ট ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিনিয়োগ টানতে চাইছেন। ট্রাম্পের সঙ্গে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রয়েছেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প