বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্রের থেকে: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে এক নারী ও পুরুষ গুলিবিদ্ধ হয়। গুলি চালানো ব্যক্তি ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই হামলাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ড্যানি ড্যানন বলেছেন, জাদুঘরে যখন একটি অনুষ্ঠানে আয়োজন চলছিল তখন এই গোলাগুলির ঘটনা ঘটল। ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন মানে রেডলাইন অতিক্রম করছেন।
‘চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল’ ‘চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল’
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এক্সে বলেছেন, তিনি ঘটনাস্থলে। হতাহতের প্রতি তিনি প্রার্থনা কামনা করেছেন। এ ছাড়া মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।
সাংবাদিকরা জানিয়েছেন, গোলাগুলির সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা ওই জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 