শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
৪১৩ বার পঠিত
শনিবার, ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিষিদ্ধ করা নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর সরকারের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের একটি নতুন পথ খুললো।

শুক্রবার (২৩ মে) দায়ের করা মামলায় দেশটির প্রাচীনতম এবং প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি যুক্তি দিয়েছে, বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনের লঙ্ঘন।

হার্ভার্ড কর্তৃপক্ষ বিচারককে অবিলম্বে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের আদেশ ‘স্থগিত’ করার জন্য অনুরোধ করছে।

এর আগে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হার্ভার্ড আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না এবং বিদ্যমান বিদেশি শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করতে হবে অথবা তারা আইনি মর্যাদা হারাবে।

হার্ভার্ড ইতিমধ্যেই আরেকটি বিষয়ে হোয়াইট হাউসের বিরুদ্ধে আদালতে লড়াই করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি অনুদান এবং চুক্তিতে ২.৬৫ বিলিয়ন ডলারের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা হার্ভার্ডের কর-মুক্ত মর্যাদা বাতিল করার পরিকল্পনা করছে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির নিষেধাজ্ঞার বিষয়টি এমন সময়ে ঘটল, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সিএনএন জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে নতুন আসা একজন শিক্ষার্থী এই খবর শোনাকে ‘হৃদয় ভেঙে ফেলার’ মুহূর্ত বলে বর্ণনা করেছেন।

এই বরখাস্তের ফলে হার্ভার্ডের আন্তর্জাতিক ছাত্র সংগঠনের এক-চতুর্থাংশেরও বেশি লোকের ওপর প্রভাব পড়তে পারে। তারা বর্তমানে উদ্বেগ এবং বিভ্রান্তিতে নিমজ্জিত।

অধ্যাপকরা সতর্ক করে দিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের ব্যাপকভাবে দেশত্যাগ হার্ভার্ডের শিক্ষাগত দক্ষতাকে স্তব্ধ করে দেবে। এটি হার্ভার্ডের আদর্শিক স্বায়ত্তশাসনের জন্য সরকারের বিরুদ্ধে লড়াই করার সময়ও।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস হার্ভার্ডের নেতৃত্বকে ‘আমেরিকা-বিরোধী, ইহুদি-বিরোধী, সন্ত্রাস-পন্থী’ আখ্যা দিয়েছে। হার্ভার্ডের কর্তৃপক্ষ ক্যাম্পাসকে ‘আন্দোলনকারীদের একটি উত্তপ্ত স্থানে’ পরিণত করছে বলেও অভিযোগ তোলা হয়। হোয়াইট হাউস বলেছে, ‘বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা একটি বিশেষাধিকার, অধিকার নয়।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প