শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৮ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আলোচিত সংবাদ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আলোচিত সংবাদ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
৬৩৯ বার পঠিত
বুধবার, ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার (২৭ মে) বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা ফের থেমে যাওয়ায় এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের। নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, পুতিন যা বুঝতে পারছেন না তা হলো, যদি আমি না থাকতাম, তাহলে রাশিয়ার জন্য সত্যিই অনেক খারাপ জিনিস ঘটতো এবং আমি বলতে চাচ্ছি সত্যিই খারাপ কিছু।

তবে রাশিয়ার কী খারাপ ঘটতো- তা স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছেন। গত রোববার ট্রাম্প বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিনি বাড়াতে পারেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প সকল অপশন খোলা রেখেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এই যুদ্ধ জো বাইডেনের ভুলের কারণে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে স্পষ্ট যে তিনি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান।

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
এর আগে গত রোববারও ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিনের কর্মকাণ্ডে তিনি খুশি নন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার (২৫ মে) পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেন ট্রাম্প।

---এ ছাড়া গত রোববার ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?