শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ২১ জুন ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবে পাকিস্তান
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবে পাকিস্তান
২৬৯ বার পঠিত
শনিবার, ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবে পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শনিবার (২১ জুন) প্রকাশিত ইসলামাবাদের বিবৃতির পর কয়েকজন বিশেষজ্ঞ ধারণা করছেন, নোবেল পাওয়ার সম্ভাবনা থাকলে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার বিষয়ে একবার পুনর্বিবেচনা করবেন ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরই ইসলামাবাদ তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। পাকিস্তানে বেসামরিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এর আগে দেশটির কোনও সেনাপ্রধান হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রিত হননি।

ট্রাম্পের নামে পাকিস্তানের সুপারিশের বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এছাড়া, এশিয়ার আরেক পারমাণবিক শক্তিধর এবং পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের ঢোল নিজেই পেটান ডোনাল্ড ট্রাম্প। তার দুই দফা প্রেসিডেন্সিতে যত সংঘাত নিরসন হয়েছে, সবগুলোর তালিকা দিয়েছেন তিনি। এরমধ্যে আছে, প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের মধ্যে আব্রাহাম অ্যাকর্ড এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি।

এই তালিকার সঙ্গে সংযুক্ত বাক্যটিতে তার আকাঙ্ক্ষা এবং হতাশা দুটোই খুব স্পষ্ট হয়ে ওঠে। তিনি লিখেছেন, আমি যা-ই করি না কেন, আমি একটা নোবেল শান্তি পুরস্কার পাব না।

মে মাসে আকস্মিকভাবে শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে মার্কিন মধ্যস্থতার কথা আগেও একাধিকবার বলেছেন ট্রাম্প। তিনি খুব বড়াই করে বলে আসছিলেন, তিনি পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়ে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তবে এজন্য তাকে সামান্যতম কৃতিত্ব দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তার কথায় সুর মিলিয়ে পাকিস্তানও বলে এসেছে, হোয়াইট হাউজের কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধবিরতি অর্জনে গুরুত্বপূর্ণ ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য খুব একটা ভালোভাবে নেয়নি ভারত।

গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ভারত সরকারের দাবি অনুযায়ী মোদি ওই বৈঠকে স্পষ্ট বলেছেন, পাকিস্তান ইস্যুতে দিল্লি কোনও দিন মধ্যস্থতা গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না।



এ পাতার আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল