শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | লাইফস্টাইল » শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | লাইফস্টাইল » শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
৩৪০৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে যদি ভরাট, দরাজ গলার কথা চিন্তা করা হয়, তাহলে কোনো রকম দ্বিমত ছাড়া মাথায় আসবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। যার ভরাট কণ্ঠও রূপালি পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই বিবেচিত হয়। এমনকি অমিতাভের কণ্ঠ ব্যবহৃত হয় ভারত সরকার কতৃক সচেতনতামূলক কলার টিউনেও।

তবে এখন থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না। ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন।

সাইবার অপরাধ, কভিড সতর্কতা বা স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে বিগ বির গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন ব্যবহার করা হচ্ছিল। ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেইসব বার্তা- ‘সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন’, ‘ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না’ ইত্যাদি।

এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।অনেকেই মনে করেন, জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীরগতির কলার টিউন পরিস্থিতিকে আরো চাপ তৈরি করে। বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে।

সম্প্রতি অমিতাভ বচ্চন তার এক্স (টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক।’ এক নেটিজেন কটাক্ষ করে রিপ্লাই দেন- ‘তাহলে এবার ফোনে এক জিনিস বারবার বলা বন্ধ করুন ‘ জবাবে অমিতাভ লেখেন, ‘আমি তো আর নিজে বসে সেটা চালাই না, এটি সরকারের উদ্যোগ। আপনার উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।’

এই দ্বিপক্ষীয় কথোপকথন বেশ ভাইরাল হয় এবং অনেকেই এতে হাস্যরসের ছোঁয়া খুঁজে পান। আবার কেউ কেউ বলেন, এমন উদ্যোগ যদি বিরক্তিকর হয়ে ওঠে, তা বন্ধ করাই উত্তম।শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ। সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে।



নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না