শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে পাঠানো হলো ঢাকার বাইরে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে পাঠানো হলো ঢাকার বাইরে
৩৭৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে পাঠানো হলো ঢাকার বাইরে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পুলিশের ১১ উপমহাপরিদর্শকসহ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা ৭৬ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশের বিষয়টি জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি হয়ে থাকা ডিআইজি, এডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে নতুন করে সংযুক্তির ঘটনায় বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। কারণ, ওএসডি থাকা কর্মকর্তাদের কার্যত কোনো কাজ থাকে না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যেই কর্মকর্তারা চাকরিতে নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাঁদের কেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা পুলিশের ইউনিটগুলোতে সংযুক্ত করতে হলো?এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের একাধিক জানিয়েছে, ওএসডি হয়ে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে এই কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রায়ই বৈঠকে মিলিত হতেন। শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের একটি অংশ ওই সব বৈঠকে বর্তমান সরকারবিরোধী নানা বিষয়ে আলাপ–আলোচনা করতেন বলে খবর আসছিল। এ ছাড়া পূর্বের যোগাযোগ কাজে লাগিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নথিও পাচার করে থাকতে পারেন, এমন আলোচনাও ছিল।

সূত্রটি বলছে, এরই পরিপ্রেক্ষিতে ৭৬ কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ কার্যালয়সহ বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়, যাতে তাঁরা একসঙ্গে ঢাকায় অবস্থান করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন। এ জন্য বিভিন্ন এলাকায় তাঁদের সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া কর্মকর্তাদের বাস্তব অবস্থা অনেকটা ওএসডি থাকা কর্মকর্তাদের মতোই। এমন কর্মকর্তাদেরও কার্যত কোনো কাজ থাকে না।

এদিকে যেসব কর্মকর্তাকে নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন গত বছরের ৫ আগস্টের পর থেকে এখনো পলাতক। পলাতক কর্মকর্তাদেরও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করার কারণ হিসেবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রটি বলছে, এখন পর্যন্ত পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জননিরাপত্তা বিভাগকে দেয়নি পুলিশ। এ কারণে পলাতক কিছু কর্মকর্তার নাম ৭৬ জনের তালিকায় থাকতে পারে।

তবে পুলিশ সদর দপ্তর বলছে ভিন্ন কথা। সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, পলাতক পুলিশ সদস্যদের তালিকা তারা জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে। সর্বশেষ গত ২৪ জুলাই ৪৩ জনের একটি তালিকা পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ওএসডি হওয়া এই কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে পুলিশ সদর দপ্তর কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়কে দিয়েছে।

ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া ৭৬ কর্মকর্তার মধ্যে ১১ জন ডিআইজি আছেন। তাঁদের মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমানকে রংপুর রেঞ্জে, মিরাজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জে, মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে, মো. ইলিয়াছ শরীফকে সিলেট রেঞ্জে, সৈয়দ নূরুল ইসলামকে রংপুর রেঞ্জে, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে, মো. মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে, মঈনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খানকে রাজশাহীর পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তখনকার পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশির ভাগ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএসডি) করা হয়েছে। বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে অনেককে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না