শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সিডিসি প্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সিডিসি প্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস
৫১৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিডিসি প্রধানকে বরখাস্ত করল হোয়াইট হাউস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান সুসান মোনারেজকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। পদত্যাগে অস্বীকৃতি জানানোর পরই তাকে এই পদ থেকে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, সুসান মোনারেজ ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন।’

প্রথমে মার্কিন স্বাস্থ্য বিভাগ মোনারেজের চলে যাওয়ার খবর প্রকাশ করে। কিন্তু তার আইনজীবীরা জানান, তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো তথ্য দেওয়া জানানো হয়নি। তিনি পদত্যাগ করবেন না। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার ঘোষণা দেয়।

মোনারেজের আইনজীবীরা অভিযোগ করেন, সরকারের অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশে সায় না দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরখাস্ত করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।মোনারেজের অপসারণের পরপরই সিডিসির অন্তত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে ভ্যাকসিনের বিষয়ে সংস্থার কার্যপদ্ধতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যেই এই কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটল।

এই ঘটনার প্রেক্ষাপটে আরও জানা গেছে, সম্প্রতি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন করেছে। তবে তা কেবল বয়স্কদের জন্য সীমিত করা হয়েছে। এর এক সপ্তাহ আগে সিডিসির কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন প্রায় ৬০০ কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেয়।

এই বরখাস্তের ঘটনাটি ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংস্থার মধ্যে বড় দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প