রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানসহ বিশ্বে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য তার একটি করে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনার’-এ বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।
ট্রাম্প বলেন, “আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “আমি বলেছিলাম—আপনারা যদি লড়াই না থামান, আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের সময় থামিয়ে দেওয়া যুদ্ধগুলোর মধ্যে রয়েছে: ভারত–পাকিস্তান, থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, কসোভো–সার্বিয়া, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া, রুয়ান্ডা–কঙ্গো। এই সাতটির মধ্যে ছয়টিই বাণিজ্যচাপে থেমেছে বলে দাবি করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, তাকে বলা হয়েছিল—যদি তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে পারেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু সেই যুদ্ধ থামানো না গেলেও বাকি সাতটি থামানো হয়েছে বলে তার দাবি। “আমি বলেছিলাম—আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। আপনি একটার কথা বলছেন, সেটাও বড় যুদ্ধ। তবে যেভাবেই হোক, আমরা এটাও থামাব,” বলেন ট্রাম্প।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ থাকার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামানো সহজ হবে। পুতিন আমাকে হতাশ করেছে। কিন্তু আমরা একদিন না একদিন এটা থামাব।”




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প 