শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
৩৯০ বার পঠিত
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে চোটের জন্য দলে ছিলেন না শেখ মোরছালিন। আজকে ভারতের বিপক্ষে একাদশে ফিরেই দেখালেন চমক। ম্যাচের মাত্র ১১ মিনিটে রাকিবের পাস থেকে গোল করেন মোরসালিন। তার এই গোলের লিড পুরো ৯০ মিনিট ধরে রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

আর এতেই ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেখ মোরছালিনের প্রথমার্ধের একমাত্র গোলেই আজ রাতে উল্লাসে ভাসে জাতীয় স্টেডিয়াম। দ্রুতগতির পাল্টা আক্রমণে বাঁ দিক থেকে রাকিবের নিখুঁত পাস পেয়ে দারুণ টোকায় বল জালে পাঠান শেখ মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল—এবং আজকের ম্যাচের নির্ণায়ক মুহূর্ত।

গোল খাওয়ার পর থেকেই ভারত আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুইবার সমতার খুব কাছে চলে যায় তারা, তবে হাল ছাড়েনি বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মারমা ভুল করলে ভারত গোলের সামনে দাঁড়িয়ে যায়—তখনই দারুণ হেডে বাংলাদেশকে রক্ষা করেন হামজা চৌধুরী। পুরো ম্যাচে যেন তিনি ছিলেন রক্ষণের দেয়াল।

৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলই হাতাহাতির পর্যায়ে পৌঁছালেও রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে হলুদ কার্ড দেখান।

২৭ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার জায়গায় আসা শাকিল আহাদ তপু পরে রক্ষণ জমাট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৮৩ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনে বল লাগলে পুরো বাংলাদেশ দল পেনাল্টির দাবি তোলে, কিন্তু রেফারি কর্ণপাত করেননি। বাংলাদেশি দর্শকদের মধ্যে তখন উত্তেজনা তুঙ্গে।

নিধারিত ৯০ মিনিট শেষ হলে রেফারি যোগ করেন ৬ মিনিট। এই সময়টায় ভারত মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণে ছিলেন ঢালাওভাবে সংগঠিত।অবশেষে ম্যাচশেষে চূড়ান্ত বাঁশি ওখন বাজে তখন স্কোরলাইন বাংলাদেশ ১–০ ভারত।

যদিও গোলটা করেছেন মোরছালিন, পুরো ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছেন হামজা। অসংখ্য ক্লিয়ারেন্স, ট্যাকল এবং রক্ষণে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত—বাংলাদেশের এ জয়ের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প