শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
৪৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনে গড়ে ৮টির বেশি মনোনয়নপত্র জমা পড়েছে।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে আজ সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে। তবে কোন আসনে কতজন এবং মোট কতটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনো বিস্তারিত জানায়নি ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বিকেল ৫টা। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর আগামী নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

এর আগে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। শেষ পর্যন্ত প্রার্থী হয়েছিলেন ১ হাজার ৯৬৯ জন।

ইসি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র নিয়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে নির্দিষ্ট সময়ে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।ইসি সারা দেশকে ১০টি প্রসাশনিক অঞ্চলে ভাগ করে কাজ করে থাকে। ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৬০টি। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি, ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২টি, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে ৪৪৪টি, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি, কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি ও চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।

কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটি এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। বাকি দলগুলোর মধ্যে কতটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিরোধী শিবিরের বর্জনে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। ‘আমি–ডামির’ নির্বাচন হিসেবে পরিচিতি পাওয়া ওই নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছিল। তখন ইসিতে নিবন্ধিত দল ছিল ৪৪টি। তার আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সব কটি অংশ নিয়েছিল। তবে সে নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ভোটের আগের রাতে সারা দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখার অভিযোগ ছিল। ওই নির্বাচনটি রাজনৈতিক অঙ্গনে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না