শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান
প্রথম পাতা » ছুটির দিনে | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান
৩৮০ বার পঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না।বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নানা পদ্ধতিতে নিপীড়ন ও মিথ্যা অভিযোগে কারাবন্দি রাখা হয়েছিল। তবে তার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দেশনেত্রী কখনও আপস করেননি।

নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও দেশের স্বার্থে অদম্যতাই তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে তৈরি করেছিল। স্বৈরাচারী শাসকরা—শেখ হাসিনা, হুসেইন মুহম্মাদ এরশাদ, এমনকি এক-এগারো সরকারের সময়ে—তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও কারাবাসের চেষ্টা চালিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া তার দুই শিশু পুত্রসহ পাকিস্তানি বাহিনীর বন্দী ছিলেন। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে দায়িত্ব পালন করেছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদী শাসকের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে রাখা হয়, যেখানে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়াও তার অসুস্থতা বাড়িয়ে দেয়।

তিনি বলেন, দল-ভেদ নির্বিশেষে, সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে খালেদা জিয়া বিদায় নিয়েছেন। তিনি ছিলেন এক মহীয়সী নারী, সংগ্রামী রাজনীতিবিদ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার বার্তা ছিল,

দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; বাংলাদেশই আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সব কিছু।

পরে লাখো জনতার অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় এবং তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।



এ পাতার আরও খবর

কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি? রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না