বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী হবে: ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে অন্য কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়—এমন কড়া অবস্থান আবারও জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি নতুন করে এই দাবি তুলে ধরেন।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের হাতে নিতে আগ্রহী ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। আমরা যে “গোল্ডেন ডোম” তৈরি করছি, তার জন্য এটি অত্যন্ত জরুরি। এটি পেতে ন্যাটোর উচিত আমাদের পথ দেখানো।’
তিনি আরও লেখেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। এর চেয়ে কম কিছু গ্রহণযোগ্য নয়।’
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে গ্রিনল্যান্ড ইস্যুতে ধারাবাহিকভাবে হুমকিসূচক বক্তব্য দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বুধবার দিনের শেষভাগে হোয়াইট হাউসে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় বসবেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 