শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
৩৪২ বার পঠিত
রবিবার, ১৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: একুশ শতকের যুদ্ধক্ষেত্রে দ্রুত বদলে যাচ্ছে কৌশল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট প্রমাণ করছে ব্যয়বহুল অস্ত্র নয়, বরং স্বল্পমূল্যের কার্যকর ড্রোনই এখন যুদ্ধের কার্যকরী নির্ধারক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ড্রোন প্রযুক্তি এখন আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের কামিকাজে ড্রোন ব্যবহারে এগিয়ে রয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ইরানের তৈরি ‘হেসা শাহেদ ১৩৬’।

এই ড্রোনের নির্মাণ খরচ তুলনামূলকভাবে কম—প্রায় ২০ থেকে ৫০ হাজার ডলার। কিন্তু এটিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। এই ব্যয়ের বৈষম্যই ইরানের ‘অপ্রতিসম যুদ্ধ’ বা অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ারের বড় শক্তি।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও এবার কম খরচের নতুন ড্রোন তৈরি করেছে যার নাম ‘ফ্লোরিডা লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ বা লুকাস (LUCAS FLM 136)। প্রতিটি লুকাস ড্রোনের দাম প্রায় ৩৫ হাজার ডলার, যা ইরানের শাহেদ ড্রোনের সঙ্গে খরচ ও কার্যকারিতার দিক থেকে পাল্লা দিতে পারে।

রোববার ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লুকাস ড্রোন ব্যবহার করছে, যা দেখতে অনেকটা শাহেদ ড্রোনের মতো। তাদের দাবি, এই ড্রোন দিয়ে প্রতিবেশী ও মিত্র দেশগুলোতে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

লুকাস ড্রোনের সক্ষমতা

অ্যারিজোনাভিত্তিক কোম্পানি স্পেক্টারওয়ার্কস তৈরি করেছে লুকাস ড্রোন। এর ওজন প্রায় ৮১.৫ কেজি, যা শাহেদ ড্রোনের (প্রায় ২০০ কেজি) তুলনায় অনেক হালকা। ড্রোনটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় প্রায় ১৯৪ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ৬ ঘণ্টা আকাশে থাকতে সক্ষম।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর বিশেষ ইউনিট ‘টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ এই ড্রোন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কামিকাজে হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

ড্রোন ব্যবসায় ট্রাম্প পরিবার

ড্রোনের কৌশলগত গুরুত্ব বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আনলিশিং আমেরিকান ড্রোন ডমিন্যান্স’ নামে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ড্রোন উৎপাদন ব্যবসায় অনুমোদন দিলেন তিনি। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের ড্রোন শিল্পকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করা।

এই উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারাসের সঙ্গে একটি বড় ধরনের ব্যবসায়িক প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ড্রোন উৎপাদন কয়েকগুণ বাড়ানো হবে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ড্রোন প্রযুক্তিতে ইরান ধীরে ধীরে তাদের আধিপত্য হারাচ্ছে এবং আকাশপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে দেশটির বিভিন্ন কোম্পানিকে দ্রুত ৩ লাখ স্বল্পমূল্যের ড্রোন সরবরাহের অনুরোধ জানিয়েছে। এসব ড্রোন ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প