শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
২৮১ বার পঠিত
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ

---বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ রেন্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেছেন, “জর্জ সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন, যা এখন থেকেই কার্যকর হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানরা সাধারণত চার বছরের মেয়াদ শেষেই অবসরে যান। জর্জের বেলায় তার ব্যতিক্রম ঘটল।

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে ডিগ্রি নেওয়া, সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জর্জকে ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাপ্রধান পদে মনোনয়ন দিয়েছিলেন, জানিয়েছে বিবিসি।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে আশা করা হচ্ছে—মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটা বলার পরই তার প্রশাসন সেনাপ্রধান পদে রদবদলের পথে হাঁটল।

জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে পদাতিক বাহিনীতে কর্মরত ছিলেন; পরে তিনি ইরাক ও আফগানিস্তানেও দায়িত্ব পালন করেন। কেন তাকে সরে যেতে বলা হল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

“আমরা তার দীর্ঘদিনের কাজে কৃতজ্ঞ, কিন্তু এখন সময় এসেছে সেনাবাহিনীতে নেতৃত্ব বদলের,” নাম প্রকাশে রাজি না হওয়া ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে এমনটাই বলেছেন।

পেন্টাগনের মুখপাত্র পারনেল বলেছেন, “জেনারেল জর্জ কয়েক দশক ধরে আমাদের দেশকে যে সেবা দিয়ে এসেছেন যুদ্ধ মন্ত্রণালয় তার জন্য কৃতজ্ঞ। তার অবসর জীবনের জন্য আমাদের শুভকামনা থাকল।”

আপাতত জর্জের স্থলাভিষিক্ত হচ্ছেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ ক্রিস্টোফার লেনিভ; তিনিই ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

“যুদ্ধের ময়দানে পরীক্ষিত নেতা লেনিভের সেনাবাহিনীর কর্মকাণ্ডে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কোনো ত্রুটি ছাড়াই ট্রাম্প প্রশাসনের লক্ষ্যকে এগিয়ে নেবেন বলে মন্ত্রী হেগসেথের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে,” বলেছেন পারনেল।

ওয়েস্ট পয়েন্টের মিলিটারি অ্যাকাডেমি বুধবার জর্জের সঙ্গে সেনাদের বৈঠকের কিছু ছবি পোস্ট করে লিখেছিল, “তিনি (জর্জ) নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া ক্যাডেটদের সঙ্গে অভিজ্ঞতালব্ধ দিকনির্দেশনা বিনিময় করছেন।”

পেন্টাগনে ঢোকার পর থেকে এ পর্যন্ত হেগসেথ চিফ অব নেভাল অপারেশনস ও বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ ডজনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

জর্জের পাশাপাশি হেগসেথ সেনাবাহিনীর আরেক শীর্ষ জেনারেল ডেভিড হুডনি ও মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে অনামা এক পেন্টাগন কর্মকর্তার বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক বার্তা সংস্থা।

এই দুই সামরিক কর্মকর্তাকে কেন সরানো হল, তারও কোনো কারণ জানানো হয়নি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প