বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: সরকার বিরোধী তীব্র বিক্ষোভের মধ্যেই সোমবার প্যারিস, নিস, লিলেসহ একাধিক অঞ্চলে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনধারণের ব্যয় বেড়ে যাওয়াসহ একাধিক দাবিতে উত্তাল হয়েছে গোটা ফ্রান্স। সপ্তাহান্তে তার তীব্রতা বাড়ে।
প্যারিসে, প্লাস ডে লা রিপাবলিক এবং লে অ্যাল-এ রাত ১১ থেকে পর দিন ভোর ছ’টা পর্যন্ত কারফিউজারি করা হয়। অন্যান্য জায়গায় রাত আটটার পর থেকে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণে নিস, মার্সেইতেও বিক্ষোভের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়।
জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ একাধিক দেশের সরকার ফ্রান্সে পর্যটনের উপর সতর্কতা জারি করেছে।
শুধু ফ্রান্স নয়, বিক্ষোভের আঁচে জ্বলছে গোটা ইউরোপ। আলবেনিয়াতে একটি পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। সোমবার প্রধানমন্ত্রী এডি রামা জানান, বিক্ষোভকারীরা সীমা পার করেছে। সোশাল মিডিয়াতে তিনি লেখেন, “প্রতিবাদ করা মানুষের অধিকার। কিন্তু অশান্তি ছড়ানো অপরাধ।”
অন্যদিকে, সপ্তাহান্তে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ইটালির মিলানে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও কার্ফু জারি করার কথা ভাবছেন বলে জানা গেছে।




শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি
বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ 