শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » রাজশাহীকে হারিয়ে ফাইনালে খুলনা
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » রাজশাহীকে হারিয়ে ফাইনালে খুলনা
১৭৩১ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীকে হারিয়ে ফাইনালে খুলনা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: এক মোহাম্মদ আমিরই শেষ করে দিলেন রাজশাহী রয়্যালসকে। লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে রাসেল আর শোয়েব মালিকদের নিয়ে গড়া দলের জন্য ১৫৯ রানের লক্ষ্য যে খুব আহামরি ছিল, এমন নয়। কিন্তু শুরুতেই এমন বিধ্বংসী চেহারায় হাজির হলেন আমির, রাজশাহী আর দাঁড়াতেই পারলো না।শোয়েব মালিক অবশ্য চেষ্টা করেছিলেন একাই। কিন্তু ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসাধ্য সাধনের স্বপ্ন পূরণ হয়নি। ৫০ বলে ১০ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৮০ রান করা মালিকের উইকেটটিও শেষ পর্যন্ত নিয়েছেন ওই আমিরই।

পাকিস্তানি পেসারের বিধ্বংসী বোলিং পারফরম্যান্সে ভর করে মিরপুরে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসকে ২৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স, নাম লিখিয়েছে ফাইনালে। বিপিএলে অধিনায়ক মুশফিকুর রহীমের এটি প্রথম ফাইনাল।

লক্ষ্য ১৫৯ রানের। আমিরের আগুনে বোলিংয়ে ২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে রাজশাহী, এর মধ্যে ৪টি উইকেটই নেন পাকিস্তানি এই পেসার। ইনিংসের প্রথম ওভারে লিটন দাসকে (২) বোল্ড করে শুরু। এরপর একে একে বাঁহাতি এই পেসারের কাছে আত্মসমর্পণ করেছেন আফিফ হোসেন (১১), অলক কাপালি (০) এবং মারকুটে ক্যারিবীয় ব্যাটসম্যান ও রাজশাহী দলপতি আন্দ্রে রাসেলও (০)।

মাঝে রবি বোপারার (১) উইকেটটি তুলে নেন রবি ফ্রাইলিংক। ফরহাদ রেজাকে (৩) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে রাজশাহীর ষষ্ঠ উইকেটের পতন ঘটান শহীদুল ইসলাম। স্কোরবোর্ডে তখন মাত্র ৩৩ রান।

সেই মহাবিপর্যয় থেকে দলকে টেনে নেয়ার চেষ্টা করেছিলেন শোয়েব মালিক। দারুণ ব্যাটিংয়ে রাজশাহী সমর্থকদের আশার আলোও দেখিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৮তম ওভারে এসে শোয়েবের উইকেটটিও তুলে নেন আমির, সবমিলিয়ে ১৭ রান খরচায় নেন ৬টি উইকেট।

এর আগে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর হার না মানা হাফসেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় খুলনা টাইগার্স।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই রাজশাহী বোলারদের তোপে পড়ে খুলনা। ইনিংসের তৃতীয় ওভারেই মোহাম্মদ ইরফানের জোড়া শিকার হন মেহেদী হাসান মিরাজ (৮ বলে ৮) আর রাইলি রুশো (০)। ১৫ রানে ২ উইকেট হারায় খুলনা।

তৃতীয় উইকেটে শামসুর রহমান শুভকে নিয়ে সেই বিপদ কাটিয়ে উঠেন নাজমুল হোসেন শান্ত, গড়েন ৬৮ রানের জুটি। ৩১ বলে ৩২ রান করে রবি বোপারার শিকার হয়ে শুভ ফিরলে ভাঙে এই জুটিটি।

তবে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়েই যাচ্ছিলেন শান্ত। এর মধ্যে ইনিংসের ১৮.২ ওভারে ইরফানের বলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ১৬ বলে ২১ রান নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। খুলনার সংগ্রহটা তাই সেভাবে বাড়েনি।

শান্ত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৭ বলে ৭৮ রানে। লড়াকু এ ইনিংসে ৭টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫ বলে ১টি করে চার-ছক্কায় ১২ রান করে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ জাদরান।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ