শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » এক্সক্লুসিভ | প্রিয়দেশ » কামরাঙ্গীরচরে ধর্ষকের হাতে মেয়েকে তুলে দিলো বাবা
প্রথম পাতা » এক্সক্লুসিভ | প্রিয়দেশ » কামরাঙ্গীরচরে ধর্ষকের হাতে মেয়েকে তুলে দিলো বাবা
১৫৩৬ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামরাঙ্গীরচরে ধর্ষকের হাতে মেয়েকে তুলে দিলো বাবা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দেনা শোধ করতে না পেরে নিজের ১৩ বছর বয়সী মেয়েকে পাওনাদার ধর্ষকের হাতে তুলে দিয়েছে এক বাবা। দীর্ঘদিন ধরে ওই পাওনাদার মেয়েটিকে ধর্ষণের এ প্রস্তাব দিয়ে আসছিলো তারই বাবার কাছে। অবশেষে বাবা রাজি হয়ে মেয়েটিকে তার কাছে তুলে দেয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। এ ঘটনায় কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তার বাবাকেও আটক করেছে পুলিশ।গতকাল রাত ২টার দিকে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ৯৯৯-এ কল পেয়ে মেয়েটিকে কামরাঙ্গীরচরের বেটারিঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলী জানান, কামরাঙ্গীরচর বেটারিঘাট এলাকায় থাকে কিশোরীর পরিবার। তার মা বিদেশে থাকে। তার বাবা একটি মুরগীর দোকানে কাজ করে।

দোকানের মালিক আবুল (৩৫) কিশোরীর বাবার কাছে ৬ হাজার টাকা পায়। সেই টাকা দিতে না পারায় তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় ওই মালিক। দীর্ঘদিন চেষ্টার পর কয়েকদিন আগে বাবার সহায়তায় কিশোরীকে ধর্ষণ করে সে।

এসআই আরও জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাসার এক মহিলার কাছে সব ঘটনা খুলে বলে। এরপর ওই মহিলা ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আর ধর্ষণে সহায়তা করার জন্য তার বাবাকেও আটক করা হয়। প্রতিবেশী ওই মহিলা বাদী হয়ে একটি মামলা করেছেন।এদিকে ধর্ষক আবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না