শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » ঢাকায় আসার পর চমকে দেবেন- ফারিয়া
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » ঢাকায় আসার পর চমকে দেবেন- ফারিয়া
১৩১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় আসার পর চমকে দেবেন- ফারিয়া

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: আসছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাংলাদেশি তারকাশিল্পী ও নির্মাতাদের বানানো একটি ওয়েব সিরিজ ও একটি সিনেমা নিয়ে আসছে জি ফাইভ। ঢাকায় স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান, এশিয়াটিকের গুড কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে এসব ওয়েব সিরিজ ও সিনেমা।জানা গেছে, প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পহেলা বৈশাখে জি ফাইভ প্ল্যাটফরমে ছবিটি মুক্তি পাবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গ্লোবাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম জি ফাইভ কর্তৃপক্ষ এবং নির্মাতা শিহাব শাহীন। তবে ফারিয়া বর্তমানে একটি কাজে দেশের বাইরে আছেন। মালয়েশিয়া থেকে তিনি এ বিষয়ে বলেন, আমার সঙ্গে সিনেমাটি নিয়ে প্রাথমিক কথা হয়েছে। নির্মাতা শিহাব শাহীন এটি পরিচালনা করবেন।
কাজটি জি ফাইভ প্ল্যাটফরমের জন্যই করা হবে বলে জেনেছি। তবে ঢাকায় আসার পর আরো বেশকিছু সংবাদ জানাতে চাই। যেগুলো থাকবে চমকে ভরপুর। এদিকে ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ নামে একটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। অন্যদিকে দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ এবং ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমায় বর্তমানে কাজ করছেন ফারিয়া।

এ দুটি ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন তিনি। প্রসঙ্গত, অপূর্ব ও নুসরাত ফারিয়ার সিনেমাটির বিষয়ে জানা যায়, ১২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে এটি। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। এ ছবির বাইরে নুসরাত ফারিয়া ওপার বাংলায় ‘ভয়’ নামে একটি সিনেমার কাজ করছেন। বর্তমানে এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ।

নুসরাত ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অঙ্কুশের বিপরীতে কাজ করলেও এবার কলকাতার প্রোডাকশনে প্রথমবার কাজ করছেন তিনি। ‘ভয়’ ছবির আগে ফারিয়ার ‘বিবাহ অভিযান’ ছবিটি প্রথমে ভারতে এবং পরে বাংলাদেশে মুক্তি পায়। এর আগে অঙ্কুশের জুটি হয়ে ফারিয়া ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না