শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » শিরোপা তুমি কার, খুলনা না রাজশাহীর?
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » শিরোপা তুমি কার, খুলনা না রাজশাহীর?
১২২১ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিরোপা তুমি কার, খুলনা না রাজশাহীর?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: আন্দ্রে রাসেল কথা বলেন খুবই আস্তে, কিন্তু ছক্কা মারার সময় গ্যালারি গর্জে ওঠে। মুশফিকুর রহিমের ছক্কা বেশি বড় নয়।আগেরদিন প্রায় হারা ম্যাচ জিতিয়ে রাজশাহীকে ফাইনালে তুলে দেয়া অধিনায়ক রাসেলকে দেখা গেল উচ্ছ্বাসহীন। ট্রফি দেখে উচ্ছ্বাসে ‘ওয়াও’ বলে উঠলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিক। ট্রফি উন্মোচন শেষেও উচ্ছ্বাসের রেশ তার কাটল না।

গত ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন হয়েছিল। খেলা শুরু হয় ১১ ডিসেম্বর। ফ্র্যাঞ্চাইজি ছাড়া বিসিবির ব্যবস্থাপনায় বিপিএলে মাঠের লড়াই হয়েছে দুর্দান্ত।

লন্ডন থেকে তৈরি করে আনা বিপিএলের বিশেষ ট্রফি জিততে ফাইনালে আজ মুখোমুখি খুলনা ও রাজশাহী। ৩৮ দিনের এই টি ২০ টুর্নামেন্টের শেষদিনে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচ জিটিভি ও মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

অবাক করা বিষয় হল, এবার বিপিএলে কোনো প্রাইজমানি নেই! শুধু ট্রফি দিয়েই শেষ হবে টুর্নামেন্ট। ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন মাত্র এক হাজার ডলার। সঙ্গে একটি মোটরসাইকেল। রাজশাহী এর আগে একবার ফাইনালে উঠলেও এই প্রথম ট্রফির লড়াইয়ে নামবে খুলনা। দু’দলের কেউই এখনও শিরোপার স্বাদ পায়নি।

এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিপিএল। অন্য আসরের তুলনায় এবার প্রচুর রান হয়েছে। বিতর্ক হয়েছে তুলনামূলক কম। একই সঙ্গে পেসাররা দাপট দেখিয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারি। বিপিএলে প্রতিবারই মাঝপথে নেতৃত্ব ছাড়েন। ঢাকা প্রিমিয়ার লিগেও তার ট্রফি জয়ের উদাহরণ নেই। সেই মুশফিকের নেতৃত্বেই এবার দারুণ খেলেছে খুলনা। দলের দুই দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো ও রবি ফ্রাইলিঙ্ক মুশফিকের নেতৃত্বগুণে মুগ্ধ।

খুলনা শুরু করেছিল টানা তিন জয়ে। এরপর ঢাকা প্লাটুনের বিপক্ষে দু’শর বেশি রান তাড়া করে জিতে হয় গ্রুপপর্বের এক নম্বর দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেন মুশফিকরা। টপঅর্ডারে খুলনার মেহেদী হাসান মিরাজ নিয়মিত ভালো শুরু করেছেন। সবশেষ ম্যাচ দুটি জিতিয়েছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এবার বিপিএলে সেঞ্চুরি করেছেন তিনি।

মিডলঅর্ডারে রুশো ও মুশফিক দলের মূল কাণ্ডারি। বোলিং লাইনআপ তাদের আরও বেশি শক্তিশালী। কোয়ালিফায়ার ম্যাচে ছয় উইকেট নিয়ে বিপিএলে নতুন রেকর্ড গড়েন পাকিস্তানের মোহাম্মদ আমির। রয়েছেন শফিউল, শহিদুল, ফ্রাইলিঙ্করা। খুলনার কোচ জেমস ফস্টার বলেন, ‘ছেলেরা আত্মবিশ্বাসী। রাজশাহী খুবই ভালো দল। প্রতিপক্ষের কাউকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই। সবাইকে নিয়েই পরিকল্পনা রয়েছে।’

গ্রুপপর্বে দু’দলের প্রথম মুখোমুখিতে ১৯০ রান তাড়া করে জেতে খুলনা। পরের ম্যাচে সাত উইকেটে জয় পায় রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে আবার জেতে খুলনা।

রাজশাহী অলরাউন্ডারে ভরা দল। আট নম্বর পর্যন্ত তাদের ব্যাটসম্যান। শুরু থেকে শেষ পর্যন্ত হার্ডহিটার ব্যাটসম্যান। বিশেষ করে ওপেনিংয়ে লিটন দাস, মাঝে রাসেল ও মোহাম্মদ নওয়াজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

প্রতি ম্যাচেই বোলিং করেন আট-নয়জন! দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের মুঠো থেকে জয় ছিনিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে ফেভারিট নিয়ে আন্দ্রে রাসেল বলেন, ‘কঠিন প্রশ্ন। অবশ্যই আমরা ট্রফি জিততে চাইব। দল হিসেবে খেলে ফাইনালে উঠেছি। সবাই দেখেছে আমরা কি করতে পারি। আগামীকালও (আজ) দল হিসেবে খেলতে চাই।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না