শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | সাবলিড » টি-২০’তে ভয়ঙ্কর’ দল বাংলাদেশ- মিসবাহ
প্রথম পাতা » খেলাধুলা | সাবলিড » টি-২০’তে ভয়ঙ্কর’ দল বাংলাদেশ- মিসবাহ
৯৬৮ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-২০’তে ভয়ঙ্কর’ দল বাংলাদেশ- মিসবাহ

---বিবিসি২৪নিউজ, ডেস্ক: পাকিস্তান সফরে যাওয়া নিয়ে হইচই, শোরগোল, আলোচনা-সমালোচনা। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। তিন দফায় তিন ফরম্যাটেই পাকিস্তানে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২২ জানুয়ারি প্রথম দফা পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এরপর ফেব্রুয়ারি আর এপ্রিলে আবারও যাবে দুই দফায়।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২৪ জানুয়ারি হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

আসন্ন সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণা করার সময় বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ বলেন, ‘সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। সম্প্রতি তারা অনেক ক্রিকেট খেলেছে। এরপরই পাকিস্তানে খেলতে আসছে। এই ফরম্যাটে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়।

পাকিস্তানের এই কোচ আরও বলেন, ম্যাচে আপনাকে সেরাটা দিয়ে খেলতে হবে। বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা এটা জানি। আমাদের জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।’

পাকিস্তান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দল, আর বাংলাদেশ ৯ নম্বরে। র‌্যাংকিংয়ের শীর্ষ দল হলেও গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে পাকিস্তান। দেশের মাটিতে সবশেষ সিরিজে ৮ নম্বর দল শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।

এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। তাই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দলটির অবস্থা সুবিধার নয়। ঘরের মাঠে খেলা বিধায় ফেভারিটের প্রশ্নে তাই নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে পাকিস্তান। তারপরও শিষ্যদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স বেশ লড়াকু। সর্বশেষ ভারত সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। যদিও ম্যাচগুলো হয়েছে খুব কাছাকাছি। তাই বাংলাদেশ চাইবে স্বাগতিকদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প