শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন সেনাদের খরচ বাবদ ৫০০ মিলিয়ন ডলার দিল- সৌদি
মার্কিন সেনাদের খরচ বাবদ ৫০০ মিলিয়ন ডলার দিল- সৌদি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের খরচ বাবদ গত মাসে যুক্তরাষ্ট্রকে ৫০০ মিলিয়ন ডলার দিল দেশটি। খবর মিডল ইস্ট মিরর’র।প্রতিরক্ষা ব্যয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবেকা রেবারিচ মিডলইস্ট আই-কে এ কথা জানান।
তিনি বলেন, এই অর্থ প্রদান আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ব্যয় ভাগাভাগির অংশ হিসেবে ‘প্রথম কোনো অবদান’।
রেবারিচ শুক্রবার বলেন, ‘গত আট মাস ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাড়াতে সেখানে মার্কিন সেনা মোতায়েন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদির স্পর্শকাতর সামরিক ও বেসামরিক স্থাপনার আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘এই কর্মযজ্ঞের ব্যয় মেটাতে সৌদি সরকার আর্থিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে এবং প্রথমবারের মতো আর্থিক অনুদান দিয়েছে।’
ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব ইতোমধ্যে ব্যাংকে ১০০ কোটি ডলার জমা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমাতে সৌদি আরবের আর্থিক অনুদান প্রদানের ঘটনা এটিই প্রথম নয়। নব্বইয়ের দশকে ইরাকের বিরুদ্ধে ছয় মাসের উপসাগরীয় যুদ্ধের খরচ হিসেবে যুক্তরাষ্ট্রকে ৩৬০০ কোটি ডলার দিয়েছিল সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 