শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে ৬ বাংলাদেশি
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে ৬ বাংলাদেশি
৯৪৩ বার পঠিত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে ৬ বাংলাদেশি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত ‘বঙ্গবন্ধু’ বিপিএল সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এতে জায়গা পেয়েছেন ৬ দেশি ক্রিকেটার। দলের নেতৃত্বে থাকছেন বিপিএলের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।একাদশে ব্যাট হাতে উদ্বোধন করবেন দেশীয় দুই ওপেনার রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নাঈম ও রাজশাহী রয়্যালসের লিটন দাস। ১২ ইনিংসে ২টি হাফসেঞ্চুরিতে ৩৫৯ রান করেছেন নাইম। নাঈমের সঙ্গী লিটনের রান ৪৫৫। তিনিও ৩টি হাফসেঞ্চুরি করেছেন। এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন লিটন।
তিন নম্বরে আছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। ১৪ ইনিংসে ৪টি হাফসেঞ্চুরিতে ৪৯৫ রান করেছেন তিনি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। টানা দ্বিতীয়বারের মত সর্বোচ্চ রানের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন রুশো। গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশোই।

রুশোর সাথে মিডল-অর্ডার সামলাবেন খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম ও কুমিল্লা ওয়ারিয়ার্সের ডেভিড মালান। ৪টি হাফসেঞ্চুরিতে ৪৯১ রান করেছেন মুশফিক। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক। উইকেটরক্ষকের কাজটাও সামলাবেন তিনি। অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ছিলেন মালান। পাশাপাশি ৩টি হাফসেঞ্চুরিতে ৪৪৪ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার।

সেরা একাদশের অধিনায়কত্বের ভার রাসেলের। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ১টি হাফসেঞ্চুরিতে ২২৫ রান করার পাশাপাশি ১৪টি উইকেটও নিয়েছেন রাসেল।

অফ-স্পিনার হিসেবে ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন মেহেদি হাসান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে নিজেকে অন্যরুপে প্রকাশ করেন তিনি। পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে রান তুলতেও পারদর্শিতা দেখিয়েছেন মেহেদি। ৩টি হাফসেঞ্চুরিতে ২৫৩ রান করেছেন তিনি। বল হাতেও ১২ উইকেট শিকারী ছিলেন এই ডান-হাতি। তাই রাসেলের সাথে একাদশে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন মেহেদি।

বোলারদের তালিকায় দুই বিদেশির সাথে থাকছেন দুই দেশি খেলোয়াড়ও। চার বোলারের তিনজনই বাঁ-হাতি পেসার। খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, কুমিল্লার আফগান স্পিনার মুজিব উর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের পেসার মুস্তাফিজুর রহমান। ২০টি করে উইকেট শিকার করেছেন আমির ও মুস্তাফিজুর। মেহেদির শিকার ১৮টি ও মুজিবের ১৫টি।

‘বঙ্গবন্ধু’ বিপিএলে ইএসপিএনক্রিকইনফোর পছন্দের সেরা একাদশ : মোহাম্মদ নাইম (রংপুর রেঞ্জার্স), লিটন দাস (রাজশাহী রয়্যালস), রাইলো রুশো (খুলনা টাইগার্স), মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স), ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়ার্স), আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস), মেহেদি হাসান (ঢাকা প্লাটুন), মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স), মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়ার্স), মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ও মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)।



এ পাতার আরও খবর

বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্কাইভ

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
চীন সফরে জার্মান চ্যান্সেলর
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী