সেভিয়াকে হারিয়ে শীর্ষে রিয়াল
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক:জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। তাতে ঘরের মাঠে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারালো রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল। ২০ ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বার্সার সংগ্রহ ৪০ পয়েন্ট।গতকাল (শনিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে ৫৭তম মিনিটে লুকা ইয়োভিচের অ্যাসিস্টে রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। ৬৪তম মিনিটে লুক ডি ইয়ংয়ের গোলে সমতা আনে সেভিয়া। তবে ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্বাগতিকদের ৩ পয়েন্ট নিশ্চিত করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
লা লিগার অপর ম্যাচে এইবারের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কোচ ডিয়েগো সিমিওনের দল।আজ রাতে ঘরের মাঠে গ্রানাদার মুখোমুখি হবে বার্সেলোনা। নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে এটি বার্সার প্রথম ম্যাচ।





আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি 