শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি: পাপন
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি: পাপন
৯৯১ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি: পাপন

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: দীর্ঘ এক যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন মাসে তিন ধাপে পাকিস্তান সফর করবে টাইগাররা। সফরে তিনটি টি-২০, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।

তবে এই সফরকে সামনে রেখে বারবারই সামনে এসেছে পাকিস্তানের নিরাপত্তা ইস্যু। তারই জের ধরে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য আগেভাগে একটি নিরাপত্তা দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন।

এই সফর উপলক্ষে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান। তবে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও বিসিবি আলাদা নিরাপত্তা দল পাঠাচ্ছে। এর মধ্যে ‘ন্যাশলান সিকিউরিটি ইন্টেলিজেন্স’ (এনএসআই) এর একটি দল সফরের আগেই যাচ্ছে।

পাকিস্তান সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের অ্যাডভান্স সিকিউরিটি টিম যাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) থেকে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। এনএসআই থেকে একটি টিম আগেও যাচ্ছে, পরেও যাচ্ছে। ডিজিএফআই থেকেও লোক যাবে। আমরা আমাদের তরফ থেকে যে পূর্ণ প্রস্তুতি নেয়ার সেটা তো নেবোই। তবে নিরাপত্তা নিয়ে বিস্তারিতভাবে এখন কথা বলছি না।’

সবমিলিয়ে পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে আশ্বাসের বাণী শোনালেন পাপন, ‘এটা (নিরাপত্তা) নিয়ে চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এরকম একটা চিন্তা থাকলে তো স্বাভাবিক পারফরম্যান্স আসে না।

মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। আর এমনি টি-টোয়েন্টি অনেক মানসিক চাপের খেলা। প্রতি সেকেন্ডে খেলা ঘুরে যায়। তাই এটাই ওদের (ক্রিকেটারদের) বললাম যে ঠাণ্ডা মাথায় খেলবা। ইনশাআল্লাহ, কিছুই হবে না। আমি আসছি। একসঙ্গে থাকব, একসাথে খাবো। কোনো অসুবিধা নেই।’



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না