শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » চ্যালেঞ্জিং চরিত্রে আপত্তি নেই মেহজাবিনের
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » চ্যালেঞ্জিং চরিত্রে আপত্তি নেই মেহজাবিনের
১৪৯৪ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চ্যালেঞ্জিং চরিত্রে আপত্তি নেই মেহজাবিনের

---বিবিসি২৪নিউজ,ডেস্ক:আসছে ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এরইমধ্যে এ অভিনেত্রী সাগর জাহানের ‘ফিরে এসো রুবি’, মাহিদুল মহিমের ‘ফ্রেম’ ও ‘সাইড ইফেক্ট’ এবং ‘সিগনেচার’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। ভালোবাসা দিবসে তার নাটকের সংখ্যা আরো বাড়বে বলে জানান।তবে এবার বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়েছেন এ অভিনেত্রী। বছরের প্রথম দিন তিনি দর্শকের সামনে আসেন ‘মরীচিকা’ শিরোনামের একটি নাটক নিয়ে। এখানে এ অভিনেত্রীকে দেখা যায় নেতিবাচক একটি চরিত্রে। এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘সিগনেচার’ নাটকের নতুন লুকের স্থীরচিত্র প্রকাশ করেন। ভিক্ষুক বেশে তাকে দেখা গেছে।
গ্ল্যামার থেকে বের হয়ে তার নতুন এ লুক স্যোশাল মিডিয়াত দারুণ আলোচিত হয়েছে। মেহাজাবিনের ভাষ্য, আমি শুধু গ্ল্যামার চরিত্রের মধ্যে থাকতে চাই না। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ইচ্ছা আমার সব সময়। গল্প ও নির্মাতা যদি সঠিক মনে হয় তাহলে চ্যালেঞ্জিং চরিত্রের জন্য ঝুঁকি নিতে কোনো আপত্তি নেই। কারণ আমি দর্শকের জন্য কাজ করি। দর্শকদের সব সময় নতুন কিছু দিতে চাই বলেই গল্প ও চরিত্রে ভিন্নতা খুঁজি। নতুন বছরে ছোটপর্দার অনেকেই চলচ্চিত্রেও থাকছেন। তবে চলচ্চিত্রের কোনো খবরে নেই এ গ্ল্যামারকন্যা। চলচ্চিত্র নিয়ে মেহজাবিনের পরিকল্পনা কি? তিনি বলেন, চলচ্চিত্র নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমাকে আজ বা কালকেই চলচ্চিত্রে অভিনয় করেত হবে এমনটা ভাবি না। আমি নিয়মিত কাজ করছি। আমার কাছে কাজটাই প্রাধান্য পায়। এক্ষেত্রে কোনো নির্মাতা যদি আমাকে নিয়ে বড়পর্দায় কাজ করতে চান তাহলে অবশ্যই ভেবে দেখবো। কিন্তু তার আগে আমার গল্প ও চরিত্র পছন্দ হতে হবে। ছোটপর্দায় আমার কাছে দর্শকের ভিন্ন কিছুর প্রত্যাশা থাকে। সেখানে আমি নতুন একটি মাধ্যমে গিয়ে যেমন-তেমন কিছু করতে পারি না। ভালো কিছু দিয়ে চলচ্চিত্রে আমার অভিষেক হবে এটাই প্রত্যাশা করছি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না