শিরোনাম:
●   ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল ●   ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প ●   ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ●   ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ●   মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত ●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » লাইফস্টাইল » শিং চাষে নতুন পদ্ধতিতে সাফল্য
প্রথম পাতা » লাইফস্টাইল » শিং চাষে নতুন পদ্ধতিতে সাফল্য
১৭৩১ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিং চাষে নতুন পদ্ধতিতে সাফল্য

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত শিং মাছের নতুন পদ্ধতির চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন একাধিক কৃষক। নতুন এ চাষ পদ্ধতির নামকরণ করা হয়েছে ‘শিং মাছের নিবিড় চাষ’। বিএফআরআই সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার সুহিলা ও মাঝিহাটি গ্রামের দুজন চাষি এ পদ্ধতিতে শিং মাছ চাষ করে সাফল্য পেয়েছেন। পরবর্তী সময়ে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, নান্দাইল, হালুয়াঘাট, ভালুকা, শেরপুরের নকলা এবং নোয়াখালীর চাটখিলের মৎস্যচাষিরা এ প্রযুক্তি ব্যবহার করে শিং মাছের নিবিড় চাষাবাদ শুরু করেছেন। বিএফআরআই আরও জানায়, সাধারণত মৎস্যচাষিরা আধানিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষ করে থাকেন। চাষের এ নিবিড় পদ্ধতিতে একজন চাষি একটি পুকুরে শুধু শিং মাছই চাষ করবেন। একই পুকুরে শিং মাছের সঙ্গে অন্য কোনো মাছ চাষ করতে পারবেন না। এ পদ্ধতিতে শুধু স্ত্রীজাতীয় শিং চাষ করলেই ব্যাপক সাফল্য আসে। চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিএফআরআইর পরামর্শ গ্রহণ করতে হয়। ছোট পরিসরের পুকুরে মাত্র ছয় মাসে এ চাষ সম্পন্ন হয়।ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এইচ এম কোহিনুর বলেন, এ পদ্ধতিতে শিং মাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, পুকুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা। কোনোভাবেই যেন পুকুরের পানি নষ্ট না হয়, সেটি খেয়াল রাখতে হবে। পুকুরে চার-পাঁচ দিন পর পর বিশুদ্ধ পানি সরবরাহ করা খুবই জরুরি। তাহলেই বড় সাফল্যের দেখা পেতে পারেন চাষিরা। ময়মনসিংহ সদর উপজেলার সুহিলা গ্রামের আবু রায়হান ও মাঝিহাটি গ্রামের দুলাল ব্যাপারী এ পদ্ধতিতে শিং মাছ চাষ করে সফলতা পেয়েছেন। আবু রায়হান মাত্র ২০ শতকের পুকুরে এ পদ্ধতিতে চাষ করেন। এতে তার ব্যয় হয় সাড়ে ছয় লাখ টাকা। ছয় মাস পর তিনি পুকুরের মাছ বিক্রি করেন প্রায় ১৫ লাখ টাকায়। আর মাঝিহাটি গ্রামের চাষি দুলাল ব্যাপারী এ পদ্ধতি অনুসরণ করে ৩২ শতকের পুকুরে শিং মাছ চাষ করেন। তিনিও ব্যাপক লাভবান হন। আবু রায়হান বলেন, ‘বিএফআরআইর পরামর্শে নিবিড় চাষ করে সফলতা পেয়েছি। বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ায় চাষকালে কখনো মাছের কোনো রোগ হয়নি। এটিই সফলতার বড় কারণ।’ এ প্রসঙ্গে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষ করা হলে মৎস্য খাতে এক নতুন মাত্রা সংযোজিত হবে। এখন এ প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। তিনি জানান, বাংলাদেশে শিং অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। এ মাছে ফ্যাটের পরিমাণ কম এবং প্রচুর পরিমাণে উচ্চমানের সহজপাচ্য আমিষ থাকায় সবার কাছে এর চাহিদা রয়েছে। রুইজাতীয় মাছের চেয়ে এদের বাজারমূল্য অনেক বেশি।সুত্র- বিডি প্রতিদিন.



আর্কাইভ

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান