বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল- আমেরিকা
ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল- আমেরিকা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে।এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মায়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। আজ বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।আমেরিকায় বিদেশি বড় আকারের পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতোমধ্যে কতো সংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 