শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শিগগিরই পাকিস্তান সফরে যাবেন ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শিগগিরই পাকিস্তান সফরে যাবেন ট্রাম্প
১০০৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিগগিরই পাকিস্তান সফরে যাবেন ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের দাভোসে ইমরান খানের সঙ্গে বৈঠকে শিগগিরই পাকিস্তান সফরের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি এমন খবর দিয়েছেন।ইমরান খান ও ট্রাম্পের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে কুরাইশি জানান। বৈঠকে ট্রাম্পের পুরো সফরসঙ্গীরা যেমন ছিলেন, তেমনি সেখানে কুরাইশিও অংশগ্রহণ করেন।-খবর ডন অনলাইনেরএসময় ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালোতালিকা থেকে রেহাই পেতে পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপের কথা ট্রাম্পকে অবহিত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

কুরাইশি বলেন, অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করেছেন ইমরান খান। কাশ্মীর সংকটের একটি সমাধান দরকার বলে মনে করেন ট্রাম্প।

ইমরান-ট্রাম্প বৈঠকে দুই দেশের ব্যবসা নিয়েও আলোচনা হয়েছে। মার্কিন একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। তবে কখন ওই সফর অনুষ্ঠিত হবে; তা নিশ্চিত করতে পারেননি কুরাইশি।

মার্কিন-ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও দুই দেশের মুখোমুখি অবস্থানে পাকিস্তানে ওপর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। তারা আফগান-তালেবান চলমান শান্তি আলোচনা নিয়েও কথা বলেন।২০১৮ সালের জুলাইয়ে ইমরান খান ক্ষমতায় আসার পর ট্রাম্পের সঙ্গে এটা তার তৃতীয় বৈঠক।

এর আগে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যে যা আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাজেই বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠকে ‘বন্ধু’ ইমরান খানের সঙ্গে কাশ্মীর সংকট নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। খবর ডনের।ব্যক্তিগত বৈঠকের আগে দুই নেতা ডাভোসের এই সম্মেলনে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন। শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অব্যাহত চেষ্টার কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগান পরিস্থিতি নিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

ইমরান খানকে যখন বন্ধু হিসেবে উল্লেখ করেন, তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কাশ্মীর নিয়ে আলোচনা করবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প