শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » ১০ দিনের মধ্যে করোনাভাইরাস চূড়ান্ত সীমায় পৌঁছাবে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » ১০ দিনের মধ্যে করোনাভাইরাস চূড়ান্ত সীমায় পৌঁছাবে
১৮৩২ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ দিনের মধ্যে করোনাভাইরাস চূড়ান্ত সীমায় পৌঁছাবে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ঝং নানশান বলেছেন, কবে নাগাদ (করোনাভাইরাস) ছড়ানোর হার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। তবে আমার মনে হয়, এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এটা চূড়ান্ত সীমায় পৌঁছাবে। এবং এরপর আর বড় পরিসরে এটা ছড়াবে না।চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য গঠিত বিশেষজ্ঞ দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ঝং নানশান। তিনি চীনের প্রকৌশল একাডেমির একজন পণ্ডিত।

তিনি বলেন, মহামারি মোকাবিলার দুটি চাবিকাঠি রয়েছে—যত দ্রুত সম্ভব শনাক্তকরণ এবং দ্রুততর সময়ের মধ্যে আক্রান্তদের আলাদা করে ফেলা। এগুলো হলো, সবচেয়ে পুরোনো ও সবচেয়ে কাযর্কর দুটি পন্থা।চীনা এই বিশেষজ্ঞ আরও জানান, সিংহভাগ রোগীর ক্ষেত্রেই নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সাধারণ দুটি লক্ষণ হলো-জ্বরের আক্রান্ত হওয়া এবং দুর্বল বোধ করা। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে ফেলা ও পর্যবেক্ষণে রাখার জন্য কার্যকর সময়কাল ১০ থেকে ১৪ দিন। এই সময়কাল শেষ হওয়ার পরও যারা অসুস্থ থাকবেন, তাদের যথাযথ শুশ্রূষা দেয়া হবে। আর যারা আক্রান্ত থাকবেন না, তাদের আলাদা করে চিকিৎসা লাগবে না।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের সারিয়ে তুলতে হাসপাতালগুলোতে সংক্রামক রোগ বিশেষজ্ঞের পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা করার অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ রাখার পরামর্শ দেন ঝং নানশান।চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রায় ছয় হাজার মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক। এর কারণ অব্যাহত মৃত্যু আর ভাইরাসের দ্রুত সংক্রমণ। চীনে যে গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তা সামাল দিতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চীন সরকারকে।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?