শিরোনাম:
●   ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ●   বিশ্ববাজারে তেলের দাম কত কমল ●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি » উপমহাদেশের স্বার্থেই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন- মোস্তফা
প্রথম পাতা » রাজনীতি » উপমহাদেশের স্বার্থেই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন- মোস্তফা
১০৮৬ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপমহাদেশের স্বার্থেই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন- মোস্তফা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:কাশ্মীরকে বলা হয়ে থাকে ভূস্বর্গ। কিন্তু সৌন্দর্যের এই লীলাভূমি মানুষসৃষ্ট রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও হচ্ছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, উপমহাদেশের স্বার্থেই কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।তিনি বলেন, পৃথিবীর ছোট-বড় প্রায় প্রতিটি দেশই সমস্বরে ভারতের পাশে থেকে এ সমস্যা সমাধান করতে চায়। যেহেতু পৃথিবীর এই মুহূর্তের সবেচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্ত্রাস, তাই এটাকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে। এ দাবিতে সোচ্চার জাতিসংঘের প্রায় প্রতিটি সদস্য দেশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, জাগো বাংলাদেশ যুব ফেডারেশন, ইয়েস বাংলাদেশ, এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং ৭১ মিডিয়া ভিশনের যৌথ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ এবং ভারতকেই এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে’ ব্যানারে মানববন্ধনে ইয়েস বাংলাদেশের চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ইয়েস বাংলাদেশের শাহারুল ইসলাম রকি, জাগো বাংলাদেশ যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক পবন আক্তার, এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন চেয়ারম্যান এজে আলমগীর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ৭১ মিডিয়া ভিশন সাধারণ সম্পাদক আর কে রিপন প্রমুখ।

তিনি বলেন, ‘ভারত আমাদের অন্যতম প্রতিবেশী দেশ। ১৯৭১ সাল থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। বাংলাদেশ-ভারতের সু-সম্পর্কের কারণেই কাশ্মীর ইস্যুকে আমরা শুধুই ভারতের অভ্যন্তরীণ বিষয় ভাবতে চাই এবং এর ভেতরেই রাখতে চাই। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী কাশ্মীর ইস্যু নিয়ে দেশের একটি বিশেষ দূতাবাসের ব্যক্তিবর্গের যোগসাজশে বাংলাদেশে ভারতবিদ্বেষী মনোভাব তৈরি করছে। এটি তরান্বিত হলে সময়ের ব্যবধানে দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হতে পারে।’

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাশ্মীরের সাধারণ মানুষ, যারা কাশ্মীর উপত্যকা, জম্মু, শ্রীনগর, লাদাখ এবং আজাদ কাশ্মীরে বসবাস করছে, তাদের কথা তো কেউ কখনও বলছে না। তারা আসলে কী চায় এই প্রশ্নটুকুও কেউ করছে না। যে ভারত বা পাকিস্তান আজ কাশ্মীর ইস্যু নিয়ে নাটক মঞ্চায়িত করছে, সেই ভারত ও পাকিস্তানকে ১৯০ বছর ব্রিটিশ শাসনের পরাধীনতার ঘানি টানতে হয়েছিল। স্বাধীনতা ও স্বাধিকারের মূল্য তাদের সবচেয়ে ভালো বোঝার কথা।

বক্তারা বলেন, ‘ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর হতে সবচেয়ে বেশি এবং সরাসরি উদ্বেগ দেখা যাচ্ছে ইসলামাবাদের। তাদের এই উদ্বেগের বিষয়টি তাদের বিবেচনায় যৌক্তিক বলেই তারা বলে আসছেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয় বলে আমরা মনে করি। আর সেই কারণে আমরা বলতে চাই, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয় বলেই আমরা মনে করতে চাই।



এ পাতার আরও খবর

নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

আর্কাইভ

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে