শিরোনাম:
●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরান বিরোধী গোপন বৈঠকে যোগ দিল- আমিরাত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরান বিরোধী গোপন বৈঠকে যোগ দিল- আমিরাত
৯৩২ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান বিরোধী গোপন বৈঠকে যোগ দিল- আমিরাত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান বিরোধী সহযোগিতা ঘনিষ্ঠ করার লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার মার্কিন নিউজ ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।খবর পার্সটুডের।‘অ্যাক্সিওস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর হোয়াইট হাউজে এ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে তেল আবিব ও আবুধাবির মধ্যে বর্তমানে পরস্পরের বিরুদ্ধে আগ্রাসন না চালানোর যে সমঝোতা রয়েছে তাকে আরও ঘনিষ্ঠ চুক্তিতে রূপ দেয়ার উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-শাবাত এবং ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ বিন ওতাইবা তার দেশের প্রতিনিধিত্ব করেন। আরব আমিরাতের যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে ওতাইবার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গণমাধ্যমকে না জানিয়ে অনুষ্ঠিত ওই গোপন বৈঠকে আমেরিকার পক্ষ থেকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন, তার উপপ্রধান ভিক্টোরিয়া কোটস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক অংশ নেন।

ওই বৈঠকের চারদিন পর গত ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ এক টুইট বার্তায় ‘ইসলামের সংস্কারমূলক’ পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি ‘ইসরায়েল-আরব জোট’ গড়ে উঠছে।

পরদিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা টুইটে বিষয়টি নিয়ে এই মুহূর্তে নীরবতা অবলম্বনের জন্য আবুধাবির প্রতি আহ্বান জানান।হোয়াইট হাউজের ওই গোপন বৈঠকের এক মাস পর গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা উপস্থাপন করেন। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ শীর্ষস্থানীয় আরব দেশগুলো ফিলিস্তিনিদের স্বার্থ-বিরোধী ওই পরিকল্পনার বিরুদ্ধে শক্ত কোনো কথা বলেনি।



এ পাতার আরও খবর

মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

আর্কাইভ

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের