শিরোনাম:
●   বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ ●   প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ●   ইরানের পাশে থাকবে পাকিস্তান ●   ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » চট্টগ্রামে আ.লীগের মেয়রপ্রার্থী কে এই রেজাউল করিম?
প্রথম পাতা » নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » চট্টগ্রামে আ.লীগের মেয়রপ্রার্থী কে এই রেজাউল করিম?
১২৫২ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে আ.লীগের মেয়রপ্রার্থী কে এই রেজাউল করিম?

---বিবিসি২৪নিউজ,হাসান সাফি:  হঠাৎ চমকের মতই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম চৌধুরী। ‌বর্তমান মেয়রসহ ১৯ জন প্রার্থীকে ডিঙিয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া কে এই রেজাউল? কি তাঁর রাজনৈতিক অতীত? - এমন প্রশ্ন দলটির তৃণমূলের নেতাকর্মীদের মনে।অনুসন্ধানে জানা গেছে, তৃণমল রাজনীতি থেকেই উঠে এসেছেন এই রেজাউল করিম। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়েও অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। ‘৭০ সালের নির্বাচন চলাকালীন সময়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করেছেন। মুক্তিযুদ্ধে সম্পৃক্তও হন। ১৯৭২ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং অবিভক্ত জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
‘৭৫ পরবর্তী সময়ে জিয়া-এরশাদ সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এই নেতা সম্পৃক্ত ছিলেন আব্দুর রাজ্জাকের বাকশালেও। ১৯৯১ সালে বাকশালের হয়ে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেন নিজ সংসদীয় এলাকা চানগাও-বোয়ালখালীতে। সম্প্রতি একই সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ‘৯৪ সালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান ও সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির সদস্য হন। পরবর্তীতে যথাক্রমে সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হন।‌ চট্টগ্রামের বহদ্দারহাটের ঐতিহ্যবাহী বহদ্দার বাড়ির এই সন্তান চট্টগ্রাম কাস্টমস সুপারেন্টেন্ড হারুনুর রশীদ চৌধুরীর পুত্র।‌

দীর্ঘকালীন ত্যাগের পুরষ্কার হিসেবে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ে আপ্লুত রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর বিশ্বাসের মর্যাদা তিনি রাখবেন। নৌকার বিজয়ে নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধও জানান এই মেয়র প্রার্থী।

অন্যদিকে, বর্তমান মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন তাঁর কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীর জন্য নির্বাচনে কাজ করে যাবেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়