শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ৬ পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ৬ পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা
১৬১৭ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬ পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ খেলা রাওয়ালপিন্ডি টেস্ট স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন আনা হয়েছে।প্রথমবারের মতো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের অধিনায়কত্ব বরাবরের মতোই মুমিনুল হকের কাঁধে থাকছে।

এ ছাড়া দলে প্রথমবারের মতো ডাক পড়েছে হাসান মাহমুদ ও ইয়াসির হোসেন রাব্বির। দলে যুক্ত হয়েছেন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে না যাওয়া উইকেটকিপার-ব্যাটটসম্যান মুশফিকুর রহিম।

এ ছাড়া অনেক দিন পর দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ফর্মহীন থাকায় পাক টেস্টে জায়গা না পাওয়া মোস্তাফিজকেও নেয়া হয়েছে। আরও যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

রোববার মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও ১৬ সদস্যের দলে নেই শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আল আমিন হোসেন।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ঢাকায় পৌঁছে দুই দিন অনুশীলন শেষে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।

জিম্বাবুয়ের বিপক্ষের টেস্টে বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির হোসেন রাব্বি।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প