শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ বিএনপির
আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ বিএনপির
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল ৫২ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন রাষ্ট্র এবং আমাদের একটি পতাকা পেয়েছি। ৫২ চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার ৪৮ বছর পরে সেই গণতান্ত্রিক চেতনা বর্তমানে দখলদার সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করার সব অপকৌশল প্রয়োগ করছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। সমগ্র জাতি যখন আজকের এই মহান দিবসটি পালন করছে তখন আমরা বলতে বাধ্য হচ্ছি, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আইনের শাসন নেই এবং দেশে কোনো ন্যায় বিচার নেই। আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 