শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গান্ধীকেই ভুলে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড- ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গান্ধীকেই ভুলে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড- ট্রাম্প
১৬৬৮ বার পঠিত
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গান্ধীকেই ভুলে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড- ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে গিয়ে গান্ধীকেই ভুলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্রমের স্মারক বইতে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুই লেখেননি তিনি।সোমবার দুই দিনের সরকারি সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ও কন্যা ইভাঙ্কাসহ পরিবারের সদস্য ও শতাধিক সফরসঙ্গী নিয়ে ভারতে গেছেন ট্রাম্প।

গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নেমে সেখানে থেকে মোদির সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতি আশ্রমে যান তিনি। এ আশ্রমে গুজরাটে জন্মগ্রহণকারী মহাত্মা গান্ধী ১৩ বছর বসবাস করেছিলেন।

‘অপূর্ব সফর’র জন্য ‘মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে’ ধন্যবাদ দিলেন। আশ্রমের স্মারক বইতে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুই লেখেননি ট্রাম্প। এতেই ক্ষেপেছেন ভারতীয় নেটিজেনরা। অনেকেই বলছেন, আমাদের মহান নেতাকে অপমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানে ট্রাম্প ও মেলানিয়া হাত দিয়ে চরকা কাটার চেষ্টা করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধী বিদেশি কাপড়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে চরকা কেটে কাপড় বোনার এ ধারাটি জনপ্রিয় করে তুলেছিলেন। তারপর থেকে এ চরকা ভারতের অন্যতম জাতীয় প্রতীকে পরিণত হয়।

মোদি ট্রাম্পকে সবরমতি আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখান। তাদের চারকার ইতিহাস অবহিত করেন। গান্ধীর স্মারকচিহ্ন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘তিন জ্ঞানী বানর’ এর মার্বেল মূর্তি উপহার দেন।

আশ্রমে মহাত্মা গান্ধীর একটি ছবিতে ফুলের মালা দেন ট্রাম্প ও মেলানিয়া। কিন্তু স্মারক বইতে লেখা মন্তব্যে গান্ধীর বিষয়ে কোনো মন্তব্যই করেননি ট্রাম্প।

তিনি লেখেন, অপূর্ব সফরের জন্য বন্ধু নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।

২০১০ সালে ভারত সফরের সময় এই আশ্রম পরিদর্শনে এসে ওবামা লিখেছিলেন, গান্ধীর জীবনের এসব স্মারক দেখার সুযোগ পেয়ে আশা ও অনুপ্রেরণায় পূর্ণ হয়েছি আমি। তিনি শুধু ভারতের নায়ক ছিলেন না, পুরো বিশ্বের নায়ক ছিলেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না