শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্টের বিদেশ সফরের আগে যেভাবে তদন্ত করে মার্কিন সিক্রেট সার্ভিস
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্টের বিদেশ সফরের আগে যেভাবে তদন্ত করে মার্কিন সিক্রেট সার্ভিস
১৩১৬ বার পঠিত
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্টের বিদেশ সফরের আগে যেভাবে তদন্ত করে মার্কিন সিক্রেট সার্ভিস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের দুই দিনের সফর উপলক্ষে নিরাপত্তার নিশ্ছিদ্র আবরণে ঢেকে ফেলা হয়েছে ভারতে তার নির্দিষ্ট গন্তব্যগুলো। নিরাপত্তা রক্ষার অন্যতম দায়িত্বে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।মার্কিন প্রেসিডেন্ট এবং প্রথম সারির নেতা ও তাদের পরিবারের নিরাপত্তা সুরক্ষিত করা সিক্রেট সার্ভিস-এর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি। স্থল, আকাশ এবং জলপথ, তিন মাধ্যমেই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে এই মার্কিন সিক্রেট সার্ভিস।
সস্ত্রীক ট্রাম্পের ভারত সফরের আগেও সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা আহমেদাবাদ, আগরা ও দিল্লির বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। খতিয়ে দেখেছেন নিরাপত্তার বিভিন্ন দিক।

ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারকে ঘিরে রয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম স্তরে আছে সিক্রেট সার্ভিস। এরপর দ্বিতীয় স্তরে ভারতের এসপিজি ও এনএসজি কম্যান্ডোরা। তৃতীয় স্তরে আছে গুজরাটের চৈতক কম্যান্ডো, আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ এবং গুজরাট পুলিশ।

সাধারণত কোনও দেশে ট্রাম্পের সফরের তিন মাস আগেই পৌঁছে যান সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা। এরপর সে দেশের পুলিশ, গোয়েন্দা এজেন্সি এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তৈরি হয় নিরাপত্তার পূর্ণ পরিকল্পনা।

প্রচলিত রীতি আনুযায়ী, বিশেষ নজর দেওয়া হয় হাসপাতালের উপর। ট্রাম্পের নির্ধারিত সফরের গন্তব্যের আশেপাশে যে হাসপাতাল আছে, তার একটি মানচিত্র তৈরি করা হয়। যাতে আপৎকালীন অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। হাসপাতালগুলোতে মোতায়েন রাখা হয় মার্কিন চিকিৎসকও।

জঙ্গি হামলা বা অন্য কোনও নাশকতার আশঙ্কায় প্রস্তুত রাখা হয় সে দেশের মার্কিন দূতাবাসকেও। সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় গ্রাউন্ড সিকিউরিটি রিপোর্টের ওপর।

এই গ্রাউন্ড সিকিউরিটি রিপোর্ট তৈরির দায়িত্বে থাকেন সিআইএ-এর দুঁদে অফিসার। যে দেশে ট্রাম্প সফর করবেন, সে দেশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলে সিআইএ-এর পক্ষ থেকে গ্রাউন্ড সিকিউরিটি রিপোর্ট তৈরি করা হয়।

এই সম্পূর্ণ প্রক্রিয়া করা হয় গোপনে এবং অত্যন্ত সুচারুভাবে। সুরক্ষার জন্য কোনও ঝুঁকি না নিয়ে ব্যবহার করা হয় সাঙ্কেতিক শব্দবন্ধ বা কোড।

এই রিপোর্টের ভিত্তিতে মার্কিন গোয়েন্দাদের সবুজ সংকেত পেলে তবেই সে দেশের প্রেসিডেন্টের সফর নিশ্চিত করা হয়। সূত্র: আনন্দবাজার



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না