শিরোনাম:
●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
BBC24 News
বুধবার, ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম » নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন তামিমের
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম » নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন তামিমের
১৯৫৯ বার পঠিত
বুধবার, ১১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন তামিমের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:প্রথম ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় নামই ছিল না সৌম্য সরকারের। পরদিন প্রধান নির্বাচক জানান, ভুল ক্রমে তার নাম বাদ পড়েছে, সৌম্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। মঙ্গলবার আরও বড় সুখবর পেলেন সদ্যবিবাহিত সৌম্য। তাকে রাখা হয়েছে এ-প্লাস শ্রেণিতে। তার মাসিক বেতন চার লাখ টাকা! কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন নতুুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।এরপরই রয়েছেন মুশফিকুর রহিম। তামিমের আগের বেতন ছিল চার লাখ টাকা। এখন সেটি বেড়ে হয়েছে ছয় লাখ ৩০ হাজার টাকা। মাসে চার লাখ টাকা পেতেন মুশফিকুর রহিমও। মঙ্গলবার বিসিবি ঘোষিত নতুন গ্রেডিং অনুযায়ী তিনি মাসে পাবেন ছয় লাখ ২০ হাজার টাকা করে।

সৌম্য অন্তর্ভুক্ত হওয়ায় এবারও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ ক্রিকেটার। গত বছরও সংখ্যাটা ছিল ১৭। প্রথমবারের মতো এবার লাল ও সাদা বলের জন্য আলাদা চুক্তি করেছে বোর্ড। দুটিতেই শীর্ষ শ্রেণিতে আছেন শুধু দু’জন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই শ্রেণিতে যারা আছেন, তারা দুটির পুরো অর্থ পাবেন না। একটির পুরো অর্থ পাবেন, অন্যটির পাবেন অর্ধেক। টেস্ট অধিনায়ক মুমিনুল হক রয়েছেন শুধু লাল বলের এ-গ্রেডে।

তাইজুল সেখানে লাল বলের ‘বি’ গ্রেডের জন্য দুই লাখ ও সাদা বলের ‘ডি’ শ্রেণির জন্য পাবেন ৫০ হাজার (এক লাখের অর্ধেক), মোট আড়াই লাখ টাকা। সৌম্যর সঙ্গে লাল বলের চুক্তিতে নেই মাহমুদউল্লাহও। এছাড়া লাল-সাদা দুই চুক্তিতেই লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ আছেন ‘বি’ গ্রেডে। শুধু সাদা বলের চুক্তিতে থাকা মোস্তাফিজুর রহমানও আছেন বি-গ্রেডে। দুই বলের ক্রিকেটে থাকলেও নাজমুল হোসেন আছেন ডি-গ্রেডে। এছাড়া লাল বলের ক্রিকেটে নাঈম হাসান, আবু জায়েদ ও ইবাদত হোসেন রয়েছেন ডি-গ্রেডে।

এ-প্লাস গ্রেড

লাল বল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল। সাদা

বল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল

মাহমুদউল্লাহ, সৌম্য সরকার

এ-গ্রেড

লাল বল : মুমিনুল হক। সাদা বল : নেই

বি-গ্রেড

লাল বল : লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। সাদা বল : লিটন দাস, মেহেদী হাসান

মিরাজ, মোস্তাফিজুর রহমান

সি-গ্রেড

লাল বল : নেই। সাদা বল : মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন

ডি-গ্রেড

লাল বল : মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ ও ইবাদত হোসেন। সাদা বল : তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ।



আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি