শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সম্মিলিতভাবে করোনা পরাজিত করবে বাংলাদেশ: কাদের
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সম্মিলিতভাবে করোনা পরাজিত করবে বাংলাদেশ: কাদের
৯৫২ বার পঠিত
শুক্রবার, ২০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্মিলিতভাবে করোনা পরাজিত করবে বাংলাদেশ: কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশ করোনা ভাইরাস পরাজিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি।

শুক্রবার (২০ মার্চ) সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বরেন।

তিনি বলেন, করোনা যত বড় শত্রু-ই হোক না কেন। আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো বলে আশা করছি। বাংলাদেশ ঝুঁকিতে আছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি এখনো হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছে, একজন মারা গেছে। তারপরও ঝুঁকিতে আছে। এটা পেন্ডিমিক (মহামারি)।

‘করোনা ভাইরাস সারাবিশ্বে একটি সমস্যা। এ ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো যে, সেটা নিশ্চিত করে বলা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রয়াসের করোনা ভাইরাস যত বড় শত্রু-ই হোক না কেন আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো।’

উপ-নির্বাচন পেছানোর বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) কখন কী বলে, আর কখন কী করে বোঝা মুশকিল। তারা সব কিছুতেই রাজনীতি খোঁজে।

‘তবে উপ-নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। তারা যদি নির্বাচন পেছাতে চায় এটা তাদের বিষয়। তাদের নিজস্ব স্বাধীনতা আছে তারা সিদ্ধান্ত নেবে। ইসিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে না। তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন পেছানোর জন্য আবেদন করেছেন সেটা গ্রহণযোগ্য হবে কিনা তা আমি জানি না,’ যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির উপর কীভাবে, কে নির্যাতন করলো তা তো দেখি না, তা তো জানি না। অযথাই অভিযোগ দেওয়া তাদের পুরনো অভ্যাস। বিএনপি অভ্যাসের কারণে এই অভিযোগ করে থাকে।

প্রয়াত জিল্লুর রহমান স্মৃতি স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তিনি ছিলেন একজন বরেণ্য সাহসী রাজনীতিবিদ। যিনি স্বাধীনতার মহান যুদ্ধেও ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। দলের সংকটের সময় একজন সাহসী রাজনীতিবিদের ভূমিকায় ছিলেন প্রয়াত জিল্লুর রহমান।

‘সংকটের সময় সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জিল্লুর রহমান দল পরিচালিত করেছেন। বিশেষ করে আমাদের দলের সভাপতি শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন, তখন তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এটা অবিস্মরণীয়,’ বলেন ওবায়দুল কাদের।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না