শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনাকে ব্রিটিশ প্রিন্স চার্লসের ধন্যবাদ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনাকে ব্রিটিশ প্রিন্স চার্লসের ধন্যবাদ
১৭১৮ বার পঠিত
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনাকে ব্রিটিশ প্রিন্স চার্লসের ধন্যবাদ

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক ডেস্ক :ব্রিটিশ ওয়েলসের যুবরাজ প্রিন্স চার্লসের করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য কামনা করে চিঠি লেখায় প্রিন্স চার্লস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে প্রিন্স চার্লস বলেন, ‘আপনার অত্যন্ত সদয় উদ্বেগের পত্রটি এবং এই প্রাণঘাতি ভাইরাস থেকে আমার আরোগ্য কামনায় আপনার শুভেচ্ছা আমাকে দারুনভাবে স্পর্শ করেছে’।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চিঠিতে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি এখন অনেক ভালো আছেন। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি এবং আমি জানি আপনি কতটা ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও চিঠি লেখার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ’।

বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রিন্স চার্লস। তিনি বলেন, ‘আমি এটা শুনে সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে, আপনি এই মারাত্মক রোগের প্রাদুর্ভাব প্রাথমিক পর্যায়ে কিভাবে সংক্রমণ আটকে রাখতে সক্ষম হয়েছেন এবং মৃত্যুও সংখ্যাটি কমে আটকে রেখেছেন’।

এই সংকটময় সময়ে যুক্তরাজ্যে ব্রিটিশ-এশীয় প্রবাসীরা একে অপরকে সাহায্য করতে কিভাবে একসঙ্গে কাজ করছেন তাও উল্লেখ করেন প্রিন্স চার্লস। তিনি বলেন, ‘বৃটিশ-এশীয়দের মধ্যে অনেকেই কোভিড-১৯ সংকট মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য সেবাতে (ন্যাশনাল হেলথ সার্ভিস) কাজ করছেন। তারা একে অপরকে এবং বৃহত্তর সম্প্রদায়কে বিশেষ করে ধর্মীয়ভাবে বিশ্বাসী মন্দির, মসজিদ এবং গুরুদয়ারা সমন্বিতভাবে চেষ্টা করছেন’।

প্রিন্স চার্লস জলবায়ূ পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, আমি প্রার্থনা করি যে এই বিশ্বসংকট চলে গেলে আমরা জৈব অর্থনীতির বলয় তৈরির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো জরুরি কাজে আমাদের অঙ্গীকার নতুন করে এগিয়ে নিয়ে যাব, যা প্রকৃতি ও কমিউনিটিগুলোকে এর কেন্দ্রে নিয়ে আসবে এবং পৃথিবীতে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলায় সক্ষম হবে।

এর আগে গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে প্রিন্স চার্লস কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছিলেন। চিঠিতে তিনি বলেছিলেন, নোভেল করোনাভাইরাসের বিস্তার এবং এর পরবর্তী পরিস্থিতি রোধে লড়াইয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের প্রবাসীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শেখ হাসিনা তার পত্রে প্রিন্স চার্লসকে বাংলাদেশ করোনাভাইরাস পরিস্থিতি এবং প্রাণঘাতি এই ভাইরাস থেকে বাংলাদেশের জনগণকে রক্ষায় প্রতিরোধমূলক কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানিয়েছিলেন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা