শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১২৫৫ জনের মৃত্যু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১২৫৫ জনের মৃত্যু
১৯৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১২৫৫ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, কোভিড-১৯ সংক্রমণরোধে কঠোর নিষেধাজ্ঞার কারণে বাড়িতেই দিন কাটাতে হচ্ছে ৯০ শতাংশের অধিক মার্কিনিদের।

তবে হোয়াইট হাউসের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘বাড়িতে থাকা (স্টে অ্যাট হোম)’ নীতি পুরোপুরিভাবে অনুসরণ করা হলেও এক থেকে প্রায় আড়াই লাখ (২ লাখ ৪০ হাজার) আমেরিকান মারা যাবে করোনায়।

দেশটিতে করোনা সবচেয়ে বেশি নিধনযজ্ঞ চালাচ্ছে নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন, যা সমগ্র যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ। মারা গেছে ৪ হাজার ৭৫৮ জন, যা সমগ্র যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক।

ইতালির পর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি রূপ নেয়ার পর এটিই একদিনের হিসাবে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।

এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮ হাজার ৯১১ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০ জন।

এদিকে কয়েকদিন ধরে কমার পর সোমবার ইতালিতে মৃতের সংখ্যা হঠাৎ বেড়েছে। সোমবার দেশটিতে নতুন করে আরও ৬৩৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। ইতালিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন।

১৩ হাজার ৩৪১ জনকে নিয়ে মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে নতুন করে ৫ হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭০০ জন।

জার্মানিতে নতুন করে মারা গেছে ২২৬ জন, মোট মৃত ১ হাজার ৮১০ জন। ইরানে নতুন মৃতের সংখ্যা ১৩৬ জন, মোট মৃত ৩ হাজার ৭৩৯ জন। আর যুক্তরাজ্যে ৪৩৯ জন মারা গেছে গত ২৪ ঘণ্টায়। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৩ জন।

এদিকে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। তবে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। চীনে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩১ জন।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী, বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলকে আক্রান্ত করেছে কোভিড-১৯। এ পর্যন্ত বিশ্বে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৬৫৪ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৩৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা