সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৮৩ জন চিকিৎসক
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৮৩ জন চিকিৎসক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ৩৮৩ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ; এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩১৭ জন ঢাকা বিভাগের চিকিৎসক।
সোমবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল ৩৭১ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ছিল ৩০৫ জন চিকিৎসক। একদিনের ব্যবধানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-তে। ফলে হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় আরও ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 