শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা রুখতে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন ডোনাল্ড ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা রুখতে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন ডোনাল্ড ট্রাম্প
১৬৫৩ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা রুখতে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন ডোনাল্ড ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,হোয়াইট হাউস থেকে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত না হলেও হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ সেবন করছেন বলে জানিয়েছেন । তিনি বলেছেন, করোনাভাইরাসের জন্য তিনি অপ্রমাণিত ওষুধটি সেবন করছেন।

ট্রাম্প বলেন, জনস্বাস্থ্য কর্মকর্তারা অনিরাপদ বলে সতর্ক করে দিলেও তিনি করোনাকে দূরে রাখতে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করে আসছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি সম্প্রতি ম্যালেরিয়ার এই ওষধুটি সেবন করতে শুরু করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি প্রায় দশদিন ধরে এই ওষুধ সেবন করছি। এখনও সেবন করছি। করোনাভাইরাসের বিরুদ্ধে হাইড্রোক্সিক্লোরোকুইন লড়াই করতে পারে এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি। তবে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ওষুধটি সেবনের ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

করোনায় ধুঁকতে থাকা দেশটির রেস্তোরাঁ মালিকদের সঙ্গে সোমবার এক বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট ওষুধটি সেবন করছেন বলে স্বীকার করেন। তিনি বলেন, কত মানুষ এই ওষুধটি সেবন করছে তা আপনারা জানলে বিস্মিত হয়ে যাবেন। বিশেষ করে সম্মুখ সারির কর্মীরা, অনেক অনেক কর্মী ওষুধটি সেবন করছেন। আমিও এটি সেবন শুরু করেছি।

হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের উপকারীতার প্রমাণের ব্যাপারে জানতে চাইলে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমি এই ওষুধটির ব্যাপারে অসংখ্য ফোন কল পেয়েছি। এসবই প্রমাণ।

তিনি বলেন, আমি হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যাপারে অসংখ্য ভালো গল্প শুনেছি। যদি এটি ভালো না হয়, তাহলে আমি আপনাদের বলছি যে, ওষুধটি সেবনে আমি কোনও ধরনের ক্ষতির সম্মুখীনও হচ্ছি না।

হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মী এবং ফার্স্ট লেডির কর্মে নিয়োজিত দেশটির নৌবাহিনীর একজন কর্মকর্তা কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন শুরু করার যে সময়ের উল্লেখ করেছেন সেই সময়ে ওই কর্মীরা করোনা পজিটিভ হন।

ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের কর্মীদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন শুরু করেছেন ট্রাম্প।

এদিকে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ (এফডিএ) হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের ব্যাপারে জনগণকে সতর্ক করে দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প নিজে থেকে ওষুধটি সেবন করছেন। এফডিএ এই ওষুধটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে বলে জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি প্রতিনিয়ত করোনা পরীক্ষা করছেন। এতে বারবারই তার নেগেটিভ ফল আসছে।কোনও লক্ষণই নেই। এছাড়া করোনা সংক্রমণ রুখতে প্রত্যেকদিন তিনি জিঙ্ক সাপ্লিমেন্টের পাশাপাশি অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যাজিথ্রোমাইসিন একটি করে সেবন করছেন বলে জানিয়েছেন।

তবে বিতর্কিত এই ওষুধ হোয়াইট হাউসের চিকিৎসক সেবনের পরামর্শ দিয়েছে কিনা- এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি নিজেই হোয়াইট হাউসের চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলেন।

সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্টের চিকিৎসক সিন কনলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ এবং লক্ষণবিহীন আছেন।

গত মাসে এফডিএর এক গবেষণায় বলা হয়, করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন তেমন ভূমিকা রাখতে পারছে না। ওষুধটির প্রয়োগে দেখা গেছে, এটি করোনা রোগীদের হাসপাতালে অবস্থানের সময় কমিয়ে আনতে সামান্য ভূমিকা রেখেছে। অন্যান্য ওষুধ প্রয়োগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সুস্থ হতে ১৪ দিন সময় লাগলেও হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনকারী রোগীর সেই সময় লাগছে ১১ দিন।

এছাড়া করোনা রোগীর মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এই ওষুধটি কোনও ভূমিকা রাখতে পারেনি। ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করার পরামর্শ দেয় এফডিএ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প