শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৫ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের স্মরণে আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন !
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের স্মরণে আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন !
১০৪৪ বার পঠিত
শুক্রবার, ৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের স্মরণে আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন !

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে নিরাপত্তাকর্মীদের সামনে বসেই চলছে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ৷ মিনেপোলিসে পুলিশি নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের স্মরণে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবে দাঁড়িয়ে ফ্লয়েডকে স্মরণ করা হয়৷

এই সময়টুকু রাস্তায় পড়ে থাকা ফ্লয়েডের গলায় হাঁটু চেপে রেখেছিলেন এক পুলিশ কর্মকর্তা৷

মিনেপোলিসের নর্থ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ঐ সভায় ফ্লয়েডের পরিবার, মিনেসোটার গভর্নর, সিনেটর ও মিনেপোলিসের মেয়রসহ কয়েকশত মানুষ অংশ নেন৷

ফ্লয়েডের আইনজীবী বেঞ্জামিন ক্রাম্প বলেন, করোনা মহামারিতে জর্জ ফ্লয়েড মারা যাননি৷ ‘‘ওটা একটা অন্য মহামারি ছিল৷ বর্ণবাদ ও বৈষম্যের মহামারি,’’ বলেন তিনি৷

সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট রেভারেন্ড আল শার্পটন বলেন, এখন দাঁড়িয়ে বলার সময়, ‘‘আমাদের গলা থেকে তোমাদের হাঁটু সরাও৷’’

ফ্লয়েডের মৃত্যুতে শুরু হওয়া আন্দোলন থামবে না জানিয়ে তিনি বলেন, ‘‘ফ্লয়েডের সঙ্গে যা ঘটেছে তা এই দেশে প্রতিদিন ঘটছে- শিক্ষায়, স্বাস্থ্যসেবায়, মার্কিন জীবনের প্রতিটি ক্ষেত্রে৷’’

এদিকে, ফ্লয়েডের মৃত্যুর পর দেয়া প্রথম ভিডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি তাঁর জীবনে এমন বিক্ষোভ দেখেননি৷ সমাজের সমস্যাগুলো সমাধানের এমন সুযোগ কাজে লাগাতে তিনি মার্কিনিদের প্রতি আহ্বান জানান৷

তবে আগের তুলনায় গত দুদিন বিক্ষোভের মাত্রা কিছুটা কম ছিল৷ এর পেছনে কয়েকটি কারণ কাজ করেছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ যেমন, ফ্লয়েড হত্যায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা মামলা আরো শক্ত করা, বিক্ষোভ দমাতে আসা পুলিশ সদস্যদের নরম আচরণ এবং ফ্লয়েডের মৃত্যুতে জেগে ওঠা রাগ বেশিদিন টিকে না থাকার সম্ভাবনার উপলব্ধি৷ ‘‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, প্রতিদিন দাঙ্গা চালিয়ে যাওয়া সম্ভব নয়,’’ বলেন আটলান্টায় বিক্ষোভে অংশ নেয়া ২৬ বছর বয়সি কস্টা স্মিথ৷

অবশ্য নিউইয়র্কের মিগুয়েল ফার্নান্দেস এখনো সব দাবি পূরণ না হওয়ায় আরো কয়েকদিন বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করছেন৷

ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ তাকে সোমবার আদালতে তোলা হবে৷

এই সময় সেখানে উপস্থিত বাকি তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যায় সহায়তার অভিযোগ আনা হয়েছে৷ বৃহস্পতিবার তারা আদালতে উপস্থিত হয়েছিলেন৷

এদিকে, বিক্ষোভকারীদের অবৈধভাবে সরিয়ে দেয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছে অ্যামেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন৷

গত সোমবার এক ঐতিহাসিক গির্জায় যেতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পথ তৈরি করতে ওয়াশিংটনের লাফায়েত্তে পার্কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ধোঁয়া বোমা ও মরিচের গুঁড়া ব্যবহার করে সরিয়ে দেয়া হয়েছিল৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প